৮ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক কর আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। অর্থবছর শেষে এই ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে সংস্থাটির শুল্ককর আদায়ের লক্ষ্য ছিল ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। যদিও এ সময়ে রাজস্ব আদায়ে আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবু লক্ষ্যমাত্রা থেকে বড় ব্যবধান থেকেই গেছে।
রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাত-আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর কোনোটিতেই নির্ধারিত লক্ষ্য অর্জন করা যায়নি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। আট মাসে এ খাতে লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৭৩ কোটি টাকা।
আমদানি শুল্ক খাতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ সময়ে ৮৯ হাজার ৭৮ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও আদায় হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি টাকা। এতে ঘাটতি হয়েছে ১৭ হাজার ১৬৬ কোটি টাকা। একই সময়ে ভ্যাট খাতে আদায় হয়েছে ৯৭ হাজার ২৮২ কোটি টাকা, যেখানে লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ২১৪ কোটি টাকা।
এ অবস্থায় অর্থবছরের শেষ চার মাসে রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। সংশোধিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা। সেই লক্ষ্য পূরণ করতে হলে মার্চ থেকে জুন- এই চার মাসে প্রায় তিন লাখ কোটি টাকা আদায় করতে হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৭৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করতে হবে।
তবে এত বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা বাস্তবে কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ চলতি অর্থবছরের কোনো মাসেই এত রাজস্ব আদায় হয়নি। সর্বোচ্চ আদায় হয়েছে গত জানুয়ারিতে, প্রায় ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। আর সর্বনি¤œ আদায় হয়েছে গত আগস্টে ২৭ হাজার ২৫৩ কোটি টাকা।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, জাতীয় নির্বাচন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং ব্যবসা-বাণিজ্যের ধীরগতির কারণে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে চাপ তৈরি হয়েছে। আগামী মাসগুলোতেও এই পরিস্থিতির প্রভাব থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












