নিজস্ব সংবাদদাতা:
রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় দেশে বৈদেশিক ঋণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর-এ তিন মাসেই বৈদেশিক ঋণ বেড়েছে ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর শেষে ঋণের পরিমাণ ছিল ১১২ দশমিক ২১ বিলিয়ন ডলার।
এর আগে রাজনৈতিক পরিবর্তনের সময়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের সময় দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছর ঈদযাত্রায় আটদিনে ২৬৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২০৪ জন নিহত এবং ছয়শো'র বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি ১৭ মার্চ থেকে ২৪ মার্চ দুপুর পর্যন্ত এ তথ্য সংগ্রহ করেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ঈদযাত্রা এখনও চলমান থাকায় এ সংখ্যা চূড়ান্ত নয়; ২৮ মার্চ পর্যন্ত পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। প্রতিদিনই নতুন নতুন দুর্ঘটনা ঘটছে, ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
সাইদুর রহমান বলেন, এবারের ঈদযাত্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আড়াই মাসে অনলাইনে প্রায় ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) জারি করেছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্যে গত বছর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।
ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। শুরুতেই উপ-অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
প্রথমেই মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজধানীর কলেজগেইট এলাকায় চলছে বিশেষ অভিযান। প্রথম দিনেই বেরিয়ে এসেছে নানা চাঞ্চল্যকর ঘটনা। একের পর এক ভবনের বিভিন্ন ফ্লোরে হাসপতালগুলোতে চলছে অন্যায় ও অনিয়মের মহাযজ্ঞ।
কোনো কোনো হাসপাতালে রোগী আইসিইউতে ভর্তি থাকলেও হাসপাতালজুড়ে নেই কোনো ডাক্তার। আবার কোনো হাসপাতালে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরি, মেশিনারি না থাকা সত্ত্বেও রোগীদের হাতে ধরিয়ে দিচ্ছে পরীক্ষার-নিরীক্ষার রিপোর্ট। এসকল রিপোর্ট আদৌ আসল কি না তা নিয়েও সন্দেহ জেগেছে জনমনে।
গতকাল ইয়াওমুছ ছুল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক ইমামতিতে দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর নামায উনার জামায়াত রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে সুন্নতী ওয়াক্ত মুতাবিক সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
পবিত্র ঈদের নামায আদায় সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ঈদ উনার দিন ফজরের নামায পড়ে হুজরা শরীফ যেতেন এবং সকাল সকাল গোসল করে পবিত্র ঈদুল ফিতর উনার দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষেরা। কিন্তু ঈদযাত্রার এ আনন্দ মলিন করে দিচ্ছে বাড়তি ভাড়া। গাবতলী বাস টার্মিনালের অধিকাংশ বাসের টিকিট কিনতে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাড়িফেরা মানুষের ঢল নেমেছ পুরো টার্মিনালে। কেউ টিকিট পেয়ে বাসে উঠছেন, কেউবা করছেন অপেক্ষা। তবে অনলাইন ছাড়া যারা এখন টিকিট কাটছেন, প্রত্যেককেই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
গাবতলী থেকে রাজবাড়ী যাবেন হাসিবুল। তিনি বলেন, এখান থেকে রাজবাড়ীর রেগুলার ভাড়া ৩৯০ টাক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পবিত্র ২৯ রমাদ্বান শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ ২০ আশির ১৩৯৩ শামসী (২০ মার্চ ২০২৬ খৃঃ) হবে পবিত্র শাওওয়াল শরীফ মাসের ১ তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উনার দিন।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, পবিত্র রমাদ্বান শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুস সাবত (শনিবার) ২১ আশির ১৩৯৩ শামসী (২১ মার্চ ২০২৬ খৃঃ) হবে পবিত্র শাওওয়াল মাসের ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৭ হি বাকি অংশ পড়ুন...












