মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ঈদ পরবর্তী বাজারে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একইসাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে লেয়ার, পাকিস্তানি কক এবং দেশি মুরগিও। এসব মুরগি নূন্যতম ৩৬০ টাকা এবং সর্বোচ্চ প্রায় ৬০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।
গতকাল জুমুুয়াবার রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। লেয়ার মুরগি ৩২০ টাকা, সোনালী মুরগি ৩৬০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি মুরগি আকারভেদে ৫৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, ব্রয়লারের দাম কিছুটা কমলেও অন্য মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। একইসাথে বাজারে সরবরাহ কিছুটা কম রয়েছে। তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য থাকায় দামে বড় ধরনের ওঠানামা হয়নি। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমেছে।
মাংসের বাজারে গরুর গোশত মানভেদে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির গোশত বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি। এসব পণ্যের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি।
এদিকে মাছের বাজারে সরবরাহ কম থাকলেও দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবসায়ীরা জানান, ঈদের পর বাজারে মাছ কম আসছে, ফলে সরবরাহে ঘাটতি রয়েছে। তবু ক্রেতা চাহিদা সীমিত থাকায় দাম আগের মতোই রয়েছে।
বিক্রেতারা জানান, আকৃতিভেদে রুই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০ থেকে ৪২০ টাকায়, কাতলা ৩২০ থেকে ৩৮০ টাকা, তেলাপিয়া ২০০-২২৮০ টাকা, পাঙ্গাস ১৮০-২৫০ টাকা এবং শিং-মাগুর ৫৫০ থেকে ৭৫০ টাকায়। চাষ ও দেশি কই ৩০০-৬০০ টাকা আর বোয়াল ও চিতলসহ বড় মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে এক হাজার টাকায়।
এ ছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০-৩৫০ টাকা, কাঁচকি মাছ ৪৫০-৫০০ টাকা, মলা মাছ ৩০০-৩৫০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)