নিজস্ব প্রতিবেদক:
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে বিজিবি প্রধান এই বাহিনীর অপারেশনাল কার্যক্রমসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষায় বিজিবির দায়িত্বপূর্ণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছর এক বছরের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল। তবে গত বছর মে মাস পর্যন্ত কোনও মৃত্যু ছিল না। আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৬৪ জন। কিন্তু এ বছর বিগত সকল বছরের রেকর্ড ভেঙেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এ বছর ২৩ মে পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩৩ জন রোগী। এবং মারা গেছেন ১৩ জন। যাদের মধ্যে ৯৭১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে ৫৬২ জন।
২০২২ সাল থেকে এ বছর এখন পর্যন্ত ডেঙ্ বাকি অংশ পড়ুন...
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কারণেই সমস্ত কিছু সম্মানিত হয়েছেন এবং হবেন। সুবহানাল্লাহ! তিনি কারো কারণে সম্মানিত নন। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত মুহব্বত মুবারক করে উনার সম্মানার্থে উনার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেয়ার জন্যই মহান আল্লাহ পাক তিনি সম্মানিত জান্নাত মুবারক, সম্মানিত হাউযে কাওছার মুবারকসহ মহান আল্লাহ পাক উনার কায়িনাতে সম্মানিত যা কি বাকি অংশ পড়ুন...
দিন কয়েক আগে দশ দোকান ঘুরেও এক কেজি চিনি কিনতে পারিনি। এক পরিচিত মুদি দোকানি দয়া করে এক কেজি চিনি ১৪০ টাকা দামে বিক্রি করতে রাজি হলেন। কী অবাক কান্ড! বাজার থেকে হঠাৎ চিনি উধাও হয়ে গেল। এক খুচরা চিনি ব্যবসায়ী বললেন, গতকাল পর্যন্ত ফ্রেস ও তীরের ৫০ কেজি ওজনের বস্তা খোলা চিনির পাাইকারি দাম ছিল ৬ হাজার ৪০০ টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির পাইকারি দাম ১২৮ টাকা। ফলে অনেক ব্যবসায়ী এত দামের চিনি কিনতে সাহস পাননি। অথচ সরকার প্রতি কেজি খোলা চিনির দাম নির্ধারণ করেছে ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য নির্ধারণ করেছে ১০৯ টাকা।
দেশে বার্ষিক চিন বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
২৩০ বছর আগে থেকেই গ্রাম পুলিশের অস্তিত্ব পাওয়া যায়। তখন থেকেই তারা অবহেলিত। শতবছর অতিবাহিত হলেও তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। তার পরও তারা প্রান্তিক পর্যায়ে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। বিনিময়ে সামান্য বেতন-ভাতা বাকি অংশ পড়ুন...
আল-ইহসান প্রতিবেদন:
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, “যদি তারা মু’মিন হয়ে থাকে তবে তাদের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে মহান আল্লাহ পাক উনাকে এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে সন্তুষ্ট করা। কেননা উনারাই সন্তুষ্টি মুবা বাকি অংশ পড়ুন...
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই তোমাদের নিকট মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক এবং সুস্পষ্ট কিতাব এসেছে বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ফেসবুকে কটূক্তিকর পোস্ট দেয়ার মামলায় এক হিন্দু যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ আদেশ দেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের পিপি রুহুল তালুকদার জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর রংপুরের গঙ্গাচড়ার টিটো রায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেলের নর্দার্ন রুটের (এমআরটি-৫) ডিপো এলাকার ভূমি উন্নয়ন কাজের চুক্তি স্বাক্ষর হয়েছে। এই প্রকল্পে ভূমি উন্নয়নে কাজ পেয়েছে জাপান ও বাংলাদেশের দুই কোম্পানি।
এমআরটি লাইন-৫ নির্মাণ হবে সাভারের হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত। প্রকল্পটির বাস্তবায়ন হলে ঢাকার পূর্ব-পশ্চিমে যোগাযোগ উন্নত ও সহজ হবে বলে সরকার আশা করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও জাপানের টিওএ কর্পোরেশনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
লিড এজেন্সি হিসেবে টিওএ এর প্রত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারে মূল্য বাড়ায় দেশেও বাড়াতে হয়েছে জ্বালানি তেলের দাম। তবে আসছে বাজেটে এবার জ্বালানি তেলের মূল্য কমাতে ব্যবস্থা নেওয়া হতে পারে।
জ্বালানি তেলের দাম স্বাভাবিক রাখতে ভ্যাট, ট্যাক্স প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, আগামী বাজেটে ১৩ ধরনের তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর বিদ্যমান ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হতে পারে।
বর্তমানে জ্বালানি তেলের মূল্যের মধ্যে শুল্ক ১০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ২ শতাংশ, অগ্রিম কর ৫ শতাংশসহ ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানী ঢাকায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার পর এই ঝড় শুরু হয়, চলে প্রায় এক ঘণ্টা। এসময় বজ্রসহ বৃষ্টিপাতও হয়।
সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে শুরু হওয়া কালবৈশাখীর সর্বোচ্চ ঝড়ের গতিবেগ ১০২ কিলোমিটার রেকর্ড ক রা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তবে আগারগাঁওয়ে ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাও বাকি অংশ পড়ুন...
হৃৎস্পন্দনের হার হলো প্রতি মিনিটে হৃৎস্পন্দনের সংকোচন সংখ্যা যা বিট/মিনিট এককে প্রকাশ করা হয়। একজন সুস্থ মানুষের হার্ট সাধারণত প্রতি মিনিটে ৬০ থেকে একশর মধ্যে বিট করে। এটা নাড়ির গতি দেখে বোঝা যায়। কোনো কারণে হৃৎস্পন্দন ষাটের নিচে নেমে যেতে পারে অথবা একশর ওপরে চলে যেতে পারে। এই ষাঠের নিচে নেমে যাওয়া এবং একশর ওপরে চলে যাওয়া, এটি নিয়মিতভাবে হতে পারে, আবার অনিয়মিতভাবে হতে পারে। একে বলা হয় অনিয়মিত হৃদস্পন্দন। অনেক অনিয়মিত হৃদস্পন্দন কোনো সমস্যা সৃষ্টি করে না, কিন্তু বেশকিছু অনিয়মিত হৃদস্পন্দন থেকে মারাত্মক অবস্থার সৃষ্টি হতে প বাকি অংশ পড়ুন...












