হৃৎপিণ্ডের স্পন্দনজনিত সমস্যা
কারণ
হৃৎপিণ্ডের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থায় সমস্যা: হৃৎপিণ্ডের ডান অলিন্দের উপরিভাগের ইলেকট্রিক ইমপালস কেন্দ্র (এসএ নোড) রয়েছে। সেখান থেকে কতগুলো সুনির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে হৃৎপি-ের চারটি প্রকোষ্ঠে ইমপালস ছড়িয়ে পড়ে। এর সূক্ষ্মাতিসূক্ষ্ম জালিকা সমগ্র হার্টের পেশিকে সংযুক্ত এবং উদ্দীপ্ত করে। এই উদ্দীপনার ফলেই হার্টের পেশিগুলো সংকোচন-প্রসারণ ক্রিয়ার মাধ্যমে আজীবন গড়ে ২০০ কোটিবার বিট করে আমাদের বাঁচিয়ে রাখে। এখন এই যে বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন ব্যবস্থা, তার যেকোনো পর্যায়ে সমস্যা দেখা দিতে পারে। যদি তা সহ্যক্ষমতার বাইরে চলে যায়, তখন তা ঠিক করার প্রয়োজন দেখা দেয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত কার্যকরভাবে বিভিন্ন যন্ত্রের (যেমন পেসমেকার) সাহায্যে এই সমস্যার সমাধান করা যায়।
রক্তনালির ব্লকের সমস্যা: বিভিন্ন রোগে (যেমন ডায়াবেটিস, হাইকোলেস্টেরল, হাইপ্রেশার, ধূমপান ইত্যাদি) রক্তনালির পথ সরু হয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হতে পারে। রক্তের মাধ্যমে যেহেতু অক্সিজেন এবং খাদ্য প্রতিটি কোষে পৌঁছায়, তাই সেটি সরু বা ব্লক থাকলে পেশির কাজ দুর্বল বা অকেজো হয়ে পড়তে পারে। উপসর্গ হিসেবে হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ কেটে যেতে পারে। রোগী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলতে পারে বা মাথা ঘুরে পড়ার উপক্রম হতে পারে।
হৃৎপি-ের পেশির সমস্যা (কার্ডিওমায়োপ্যাথি): হঠাৎ মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ হলো পেশির রোগ। হৃৎপি- যে চারটি কক্ষ বা চেম্বার দিয়ে তৈরি, তার মধ্যে বাম নিলয় এবং ডান নিলয়ের দেয়ালগুলো অস্বাভাবিক হারে মোটা হয়ে যেতে পারে। তাতে এই চেম্বারগুলো ঠিকমতো সংকোচন-প্রসারণ কাজ করতে পারে না।
হৃৎপিণ্ডের ভালভের সমস্যা: হৃৎপি-ের যে চারটি ভালভ রয়েছে তার মধ্যে বাম নিলয়ের প্রবেশমুখ ও বহির্মুখের সমস্যা মূলত প্রধান। এর মধ্যে অল্প বয়সে বাতজ্বর থেকে মাইট্রাল ভালভ এবং বেশি বয়সে ক্যালসিফিক এয়োর্টিক ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে। একপর্যায়ে ছন্দপতন (আর্টিফিশিয়াল ফাইব্রিলেশন) ঘটিয়ে রোগীকে স্ট্রোকসহ নানান জটিলতায় ফেলতে পারে।
হৃৎপিণ্ডের আচ্ছাদনের সমস্যা: পেরিকার্ডিয়াম হৃৎপি-কে চারদিক থেকে নিরাপত্তার জালে ঘিরে রাখে। কিন্তু বিভিন্ন রোগ যেমন যক্ষ্মা, ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্যানসার ইত্যাদি দিয়ে পেরিকার্ডিয়াম (হৃৎপি-ের আচ্ছাদন) নিজেই আক্রান্ত হতে পারে। এর ফলে হার্ট স্বাভাবিকভাবে সংকোচন-প্রসারণ কাজ করতে পারে না। অসুস্থ শক্ত পেরিকার্ডিয়াম তখন হৃৎপি-ে চেপে ধরে। হার্ট ফেইলিউরসহ বিভিন্ন ছন্দহীনতা সৃষ্টি করে। চিকিৎসা করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
বাইরের কারণে হৃৎপি-ের ছন্দপতন: হৃৎপিণ্ড একটি বিশেষায়িত অঙ্গ হলেও এটি শরীর থেকে বিচ্ছিন্ন নয়, বরং শরীরের নানান রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ায় প্রভাবিত। যেমন ফুসফুসের কোনো রোগ, থাইরয়েড হরমোনের রোগ, এমনকি মস্তিষ্কের কিছু কিছু রোগও হৃৎপি-ের ছন্দপতন ঘটাতে পারে। তাই এর চিকিৎসা করাতে গেলে চিকিৎসকদের সব দিকে সতর্ক নজর দিতে হয়।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।