এ বছর ডেঙ্গু রোগী ও মৃত্যু বেশি হবে, শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছর এক বছরের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল। তবে গত বছর মে মাস পর্যন্ত কোনও মৃত্যু ছিল না। আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৬৪ জন। কিন্তু এ বছর বিগত সকল বছরের রেকর্ড ভেঙেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এ বছর ২৩ মে পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩৩ জন রোগী। এবং মারা গেছেন ১৩ জন। যাদের মধ্যে ৯৭১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে ৫৬২ জন।
২০২২ সাল থেকে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৫ গুণ বেশি। ২০২১ সালের জুন পর্যন্ত কোনো মৃত্যু ছিল না। এছাড়া দেশে এক বছরে সর্বোচ্চ আক্রান্ত হয় ২০১৯ সালে। সে বছর মে মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান মাত্র ২ জন। যাদের দুইজনেরই মৃত্যু হয় এপ্রিল মাসে।
কীটতত্ত্ববিদ এবং বিশেষজ্ঞরাও ধারণা করছেন, এ বছর ডেঙ্গু বিগত সকল বছরের থেকেও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা বিগত বছরগুলোর রেকর্ড ভাঙতে পারে বলেও আশঙ্কা তাদের।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, আবহাওয়ার যে ধরন সে অনুযায়ী এখন ডেঙ্গু দ্রুত হারে বেড়ে যাবে। সঠিকভাবে এডিস মশা দমন করতে না পারলে ডেঙ্গু রোগী ও মৃত্যু কোথায় গিয়ে দাঁড়াবে আমরা বলতে পারি না। বিগত বছরগুলোর সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
এ বিশেষজ্ঞ আরও বলেন, আমরা ভুল পথে মশা মারতে চাচ্ছি। আমরা বিষয়টি ভুল জেনেও এর থেকে বের হবার চেষ্টা করছি না। আমরা অনেক রোগ নির্মূল করতে পেরেছি। কিন্তু গত ২৩ বছরে ডেঙ্গু নির্মুল তো দূরের কথা, নিয়ন্ত্রণই করতে পারিনি। এজন্য আমাদের পর্যাপ্ত কীটতত্ত্ববিদ দরকার এবং এর উপর গবেষণা দরকার। এজন্য স্থানীয় সরকারকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।