নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ফেসবুকে কটূক্তি করায় হিন্দু যুবকের ১০ বছরের কারাদণ্ড
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ফেসবুকে কটূক্তিকর পোস্ট দেয়ার মামলায় এক হিন্দু যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ আদেশ দেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের পিপি রুহুল তালুকদার জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর রংপুরের গঙ্গাচড়ার টিটো রায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে মানহানীকর বক্তব্য পোস্ট করে তার ফেসবুক আইডিতে। এ ঘটনার জেরে সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ নিয়ে নানা ঘটনা ঘটে। ২০১৭ সালের ৬ নভেম্বর এ ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের রাজু মিয়া ডিজিটাল নিরাপত্তা আইনে টিটোকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ টিটো রায়কে গ্রেফতার করে।
পিপি আরও জানান, তদন্ত শেষে পুলিশ টিটোর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। রংপুর সাইবার ট্রাইব্যুনালে দীর্ঘদিন ধরে ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এ রায় দেয় আদালত। এরইমধ্যে করা কারাভোগ দ-াদেশের সাথে একীভূত হবে। এ সময় আসামি টিটো আদালতে উপস্থিত ছিলো বলেও জানান তিনি।
অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার দাবি করেছে, এ রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)