নতুন মেট্রোরেল লাইন : সাভার থেকে ভাটারা
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মেট্রোরেলের নর্দার্ন রুটের (এমআরটি-৫) ডিপো এলাকার ভূমি উন্নয়ন কাজের চুক্তি স্বাক্ষর হয়েছে। এই প্রকল্পে ভূমি উন্নয়নে কাজ পেয়েছে জাপান ও বাংলাদেশের দুই কোম্পানি।
এমআরটি লাইন-৫ নির্মাণ হবে সাভারের হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত। প্রকল্পটির বাস্তবায়ন হলে ঢাকার পূর্ব-পশ্চিমে যোগাযোগ উন্নত ও সহজ হবে বলে সরকার আশা করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও জাপানের টিওএ কর্পোরেশনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
লিড এজেন্সি হিসেবে টিওএ এর প্রতিনিধি এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন। উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
চুক্তি অনুযায়ী জাপানের ঠিকাদারি কোম্পানি টিওএ কর্পোরেশন এবং দেশীয় কোম্পানি স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে এ কাজ করবে।
এমআরটি -৫ প্রকল্পটির ১০টি কন্টাক্ট প্যাকেজের (সিপি) মধ্যে সিপি-১ এর আওতায় হেমায়েতপুরে মেট্রোরেলের ডিপো এলাকার ভূমি উন্নয়ন হবে।
ডিএমটিসিএল এর এমডি ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মুহম্মদ আফতাব হোসেন খান জানান, মেট্রোরেলের এই লাইনের মাধ্যমে সাভারের হেমায়েতপুর থেকে আংশিক পাতাল এবং আংশিক উড়াল পথে ভাটারা পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে। ২০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে ৩২ মিনিট।
তিনি জানান, আগামী জুলাই থেকে প্রকল্পের মূল কাজ শুরু হবে। চালু হওয়ার পর মেট্রোরেলের এই পথে প্রতিদিন ১২ লাখ ৩০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রোরেলের এই পথে পাতাল রুটের দৈর্ঘ্য হবে ১৩.৫০ কিলোমিটার। বাকি ৬.৫ কিলোমিটার হবে এলিভেটেড। সব মিলিয়ে স্টেশন হবে ১৪টি। এরমধ্যে পাতালে নয়টি এবং উড়ালে পাঁচটি।
মোট ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকার এই প্রকল্পটির কাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ প্রকল্পে জাইকার ঋণ সহায়তা হচ্ছে ২৯ হাজার ১১৭ কোটি টাকা। বাকি ১২ হাজার ১২১ কোটি টাকার যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












