নিজস্ব সংবাদদাতা:
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপিপন্থী চার শ্রমিকনেতাকে চট্টগ্রাম বন্দর থেকে বদলি করে দেওয়া হয়েছে।
এ আন্দোলনে গতকাল শনিবার বন্দর অচল হয়ে পড়ার পর তাদের চারজনকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এনসিটি সংযুক্ত আরব আমিরাত-ইসরাইল ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম বন্দরের শ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বার্ষিক চাঁদা বকেয়া থাকাসহ নানা সংকটে জাতিসংঘ ‘অত্যাসন্ন আর্থিক ধসের’ মুখে পড়েছে বলে সতর্ক করেছে সংস্থাটির মহাসচিব গুতেরেস।
চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রকে পাঠানো গুতেরেসের একটি চিঠি গত জুমুয়াবার পর্যালোচনা করেছে আল-জাজিরা। চিঠিতে সে সতর্ক করে বলেছে, বিশ্ব সংস্থাটি এক ভয়াবহ আর্থিক সংকটের সম্মুখীন।
চিঠিতে গুতেরেস সদস্যরাষ্ট্রগুলোকে জাতিসংঘের আর্থিক বিধিবিধানের আমূল সংস্কারে একমত হওয়ার অথবা ‘সংস্থাটির আর্থিক পতনের বাস্তব সম্ভাবনা’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সে দেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৪ সালের জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র-জনতার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার আরও ১২ জন ব্যক্তির ‘জুলাই যোদ্ধা’ বা জুলাই বিপ্লবের বীর সেনানি সনদ বাতিল করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত এই ব্যক্তিদের দাবিকৃত তথ্য ও উপযুক্ত প্রমাণাদি যাঁচাই-বাছাই করার পর সেখানে বড় ধরনে বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
মহাদেবপুর উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে দুটি সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে উপজেলার জিয়াবাজার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ভোরে একটি বালুবাহী ট্রাক মহাদেবপুর থেকে পতœীতলার নজিপুর পৌরসভার দিকে যাচ্ছিল। পথে জিয়াবাজার পাঠকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী দুটি ভ্যানকে চাপা দেয় ট্রাকটি। এতে ভ্যানে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৮টার দিকে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন জামাতের আমির আব্দুল হা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে ভবিষ্যতে কোনদিন আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না।গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হরণ করতে পারবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চকরিয়া পৌরসভার কাজীরপাড়ার পথসভায় উপরোক্ত অভিমত ব্যক্ত করেছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিরতিহীনভাবে নির বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ‘জুলাই গণহত্যা’ এবং শরিফ ওসমান হাদি হত্যাকা-ের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (আহ্বায়ক) নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোনো ‘আধিপত্যবাদী শক্তি’ আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি দাবি করেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে বিগত সময়ের আলোচিত সহিংসতা ও হত্ বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই দলকে বিশ্বাস করা যায় না যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। সে সময় জামাত পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু এর জন্য এখন পর্যন্ত তারা মাফ চায়নি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিন বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ বলেছে, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বক্তব্যে সে এসব কথা বলেছে।
আসিফ বলেছে, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।
সে আরো বলেছে, স্থানীয় সরকার বিভাগে দায়িত্বে থাকাকালীন বগুড়া শহরকে সিটি করপোরে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিরপুরে জাতীয় সুইম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করা কৌশলগতভাবে সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি।
একটি টকশোতে তিনি বলেন, এই মুহূর্তে তারেক রহমানের ‘হ্যাঁ’ ভোটের কোনো প্রয়োজনীয়তা নেই। এই ধরনের প্রচারণা রাজনৈতিকভাবে দলকে লাভবান করার বদলে বিতর্ক সৃষ্টি করতে পারে। নির্বাচনী পরিবেশ ও জনমতের দিক আরও গভীরভাবে বিবেচনা করা দরকার।
রনি আরও বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা এক ধরনের অরাজনৈতিক শক্তি। এদের টিকবার সময় কত, তা বলা যায় ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে পর্যায়ক্রমে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসহ জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। সেই সঙ্গে দলটি জনগণের ক্ষমতায়ন নিশ্চিতেও কাজ করবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।
বাকি অংশ পড়ুন...












