‘তারেক রহমানের ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করা উচিত হয়নি’
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করা কৌশলগতভাবে সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি।
একটি টকশোতে তিনি বলেন, এই মুহূর্তে তারেক রহমানের ‘হ্যাঁ’ ভোটের কোনো প্রয়োজনীয়তা নেই। এই ধরনের প্রচারণা রাজনৈতিকভাবে দলকে লাভবান করার বদলে বিতর্ক সৃষ্টি করতে পারে। নির্বাচনী পরিবেশ ও জনমতের দিক আরও গভীরভাবে বিবেচনা করা দরকার।
রনি আরও বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা এক ধরনের অরাজনৈতিক শক্তি। এদের টিকবার সময় কত, তা বলা যায় না। তবে তারা ক্ষমতা হারালে আর ফিরে আসার সম্ভাবনা নেই। অন্যদিকে পলিটিশিয়ানরা বারবার ফিরে আসে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ এক সময় নেই, আবার ফিরে এসেছে। তেমনি, তারেক রহমান ছিলেন না ১৭ বছর, কিন্তু পুনরায় রাজনৈতিক মাঠে ফিরে এসেছেন।
তিনি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, যেমন আলী রিয়াজ বা ইউনূস, যদি কোনো কারণে ক্ষমতা হারায়, তবে তাদের পুনরায় ফিরে আসার সম্ভাবনা নেই। কিন্তু রাজনৈতিক নেতা এবং দলসমূহ সময়ের সাথে বারবার ফিরে আসে।
রনি আরও যুক্তি দেন, রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলে। তাই জাতীয় পর্যায়ের নেতাদের বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)