চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে দেয়ার বিরুদ্ধে প্রতিবাদকারী ৪ শ্রমিক নেতাকে বদলি
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপিপন্থী চার শ্রমিকনেতাকে চট্টগ্রাম বন্দর থেকে বদলি করে দেওয়া হয়েছে।
এ আন্দোলনে গতকাল শনিবার বন্দর অচল হয়ে পড়ার পর তাদের চারজনকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এনসিটি সংযুক্ত আরব আমিরাত-ইসরাইল ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা।
এরপর বন্দরের চিফ পারসোনাল অফিসার স্বাক্ষরিত আদেশে কর্মবিরতি কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া চারজনকে বদলির আদেশ হয়। এই চারজন হলেন- বন্দরের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী হুমায়ুন কবির, নৌ বিভাগের ইঞ্জিন ড্রাইভার ইব্রাহিম খোকন, অর্থ ও হিসাব বিভাগের উচ্চ হিসাব সহকারী আনোয়ারুল আজিম এবং প্রকৌশল বিভাগের এস এস খালাসী ফরিদুর রহমান। এই চারজনের প্রথম দুজন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক। অন্য দুজন সংগঠনটির নেতা।
এর আগে গত বৃহস্পতিবার বন্দর ভবনে অফিস চলাকালে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছিলেন। যেসব কর্মচারী সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, আন্দোলন করার কারণে বন্দর কর্তৃপক্ষ এই বদলির আদেশ জারি করেছে। আমরা পানগাঁও টার্মিনালে যোগদান করব না। আন্দোলন আরও তীব্র হবে।
বদলিকৃত কর্মস্থল পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভারও বিদেশি কোম্পানিকে দিয়েছে সরকার। এই টার্মিনাল ২২ বছরের জন্য পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ। গত নভেম্বরে চুক্তি হয়। মেডলগ পুরো দায়িত্বভার গ্রহণ করলে বন্দরের কোনো কর্মচারীর সেখানে কাজ করার সুযোগ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)