সুনামগঞ্জে সংবাদদাতা:
বিয়ের দাওয়াত না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আজিজুল হক ওরফে আঞ্জুর মিয়া নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিবেশী স্বজনরা।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্বআশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া একই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া প্রবাসী আঞ্জুর মিয়ার ওপর ক্ষিপ্ত হন।
এ নিয়ে আঞ্জুর মিয়ার লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। শনিবার আনহার মিয়ার বাড়ির পাশে কনের বাড়িতে বিয়ের মালা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয় বিএনপির জন্য যেমন বড় অর্জন, তেমনি সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জও। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রশাসন সংস্কার, অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক সম্পর্কের ভারসাম্য রক্ষা-এসব ইস্যুতেই নতুন সরকারের সাফল্য নির্ভর করবে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে বড় ধরনের যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তার মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা; ক্ষুধা ও দারিদ্র্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে রাউজান উপজেলার একই গ্রাম থেকে তিনজন প্রার্থী ভোটে বিজয়ী হয়ে এবার জাতীয় সংসদে যাচ্ছেন। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উত্তর চট্টগ্রাম ও নগরীর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এই বিজয় আনেন। নির্বাচিত এই তিন সংসদ সদস্যের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি আগেও রাউজান-রাঙ্গুনি বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল জুমুয়াবার রাতে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে ৫ ছাত্রদল কর্মীকে মডেল থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ১৩ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশের পর এখন নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শপথের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। নবনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে মন্তব্য করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ওয়ারীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।
দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কাজ করবো। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, তার ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে হারানো হয়েছে। নির্বাচন কমিশনকে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন তিনি। এই দাবি না মানলে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন আমিনুল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পল্লবীতে নিজ কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করেছে। ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত ছিল। কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
ভোটের দিন প্রিজাইডি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করা হয়।
গত জুমুয়াবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট দুটি ইস্যু করেন।
ইসি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে এবং আদালতের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল স্থগিত রাখে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল।
নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্রবিজ্ঞানী নাভীন মুর্শিদ বলেন, পূর্ব অভিজ্ঞতা না থাকাটা তারেক রহমানের জন্য ইতিবাচক হতে পারে। কেননা মানুষ পরিবর্তনের সুযোগ দিতে চায়। তারা ভাবতে চায়, নতুন ও ভালো কিছু করা প্রকৃতপক্ষেই সম্ভব। তাই এনিয়ে অনেক আশা রয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত এক দশকে যেসব গণতান্ত্রিক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, সেগুলো আমাদের আগে ঠিক করতে হবে।
বাংলাদেশে এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া এবং পরবর্তীতে তা ভাঙার দীর্ঘ ইতিহাস রয়েছে। এখানে ক্ষমতায় আসার পর রাজনৈত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফলাফল ঘিরে বিতর্কের মধ্যে ভোট পুনর্গণনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। গত জুমুয়াবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফলাফলের গেজেট বা কালকের মধ্যেই প্রকাশ করা হতে পারে।
তিনি জানান, কমিশনের বিধি অনুযায়ী ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই। এ বিষয়ে কমিশন তাদের অবস্থান পরিষ্কার করেছে।
ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ মেয়াদ ৫ বছর। রাষ্ট্রের এই সর্বোচ্চ আইনসভার প্রধানত তিনটি মৌলিক দায়িত্ব রয়েছে: আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন এবং শাসন বিভাগের তথা সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।
সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন। যদিও সংবিধানে বছরে ঠিক কতটি অধিবেশন বসবে তার কোনো ধরাবাঁধা সংখ্যা উল্লেখ নেই, তবে ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা রয়েছে- এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে বিরতি কোনোভাবেই ৬০ দিনের বাকি অংশ পড়ুন...












