এক গ্রাম থেকেই তিন এমপি
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে রাউজান উপজেলার একই গ্রাম থেকে তিনজন প্রার্থী ভোটে বিজয়ী হয়ে এবার জাতীয় সংসদে যাচ্ছেন। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উত্তর চট্টগ্রাম ও নগরীর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এই বিজয় আনেন। নির্বাচিত এই তিন সংসদ সদস্যের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি আগেও রাউজান-রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তারই ভাতিজা ও সাবেক মন্ত্রী সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনে বিজয়ী হয়েছেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজান উপজেলার একটি ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও শিক্ষানুরাগী গ্রাম গহিরা। এই গ্রামের মানুষ বরাবরই রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গহিরার মাটি যেমন ঐতিহ্যের ধারক, তেমনি এখানকার মানুষ উন্নয়ন ও অগ্রগতির পথিকৃত। এজন্য সংশ্লিষ্ট সকল ভোটার, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)