জয়ের পর তারেক রহমান কি পরিবর্তন আনতে পারবেন
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্রবিজ্ঞানী নাভীন মুর্শিদ বলেন, পূর্ব অভিজ্ঞতা না থাকাটা তারেক রহমানের জন্য ইতিবাচক হতে পারে। কেননা মানুষ পরিবর্তনের সুযোগ দিতে চায়। তারা ভাবতে চায়, নতুন ও ভালো কিছু করা প্রকৃতপক্ষেই সম্ভব। তাই এনিয়ে অনেক আশা রয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত এক দশকে যেসব গণতান্ত্রিক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, সেগুলো আমাদের আগে ঠিক করতে হবে।
বাংলাদেশে এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া এবং পরবর্তীতে তা ভাঙার দীর্ঘ ইতিহাস রয়েছে। এখানে ক্ষমতায় আসার পর রাজনৈতিক দলগুলো ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠে।
তবে এবার ২০২৪ সালের ‘জুলাই অভ্যুত্থানে’ অংশ নেওয়া তরুণ প্রজন্ম আর এমন ধারার (পুরোনো) রাজনীতি মেনে নিতে রাজি নয় বলে মনে হচ্ছে।
অভ্যুত্থানে অংশ নেওয়া ১৯ বছর বয়সী আহমেদ বলেন, আমরা আর লড়াই করতে চাই না। সাবেক প্রধানমন্ত্রীর পতন হওয়া আমাদের চূড়ান্ত বিজয় ছিল না। দেশ যখন কোনো দুর্নীতি ছাড়া চলবে ও অর্থনীতি ভালো হবে, সেটাই হবে আমাদের মূল বিজয়।
তাজিনের ২১ বছর বয়সী এক স্বজন বলেন, প্রথমেই আমরা মানুষের মধ্যে ঐক্য চাই। আমাদের একটি স্থিতিশীল দেশ ও অর্থনীতি পাওয়ার অধিকার আছে। আমরা অভ্যুত্থানে অংশ নিয়েছি এবং জানি কীভাবে লড়াই করতে হয়। তাই, যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয়, আমরা আবার রাস্তায় নামার অধিকার রাখি।
হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শাসনামল সংঘাতের ছায়ায় ঢাকা পড়েছে।
বাংলাদেশে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্যদ্রব্যের দাম কমানো এবং বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও হবে বিশাল চ্যালেঞ্জ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত না হলে ফিলিং স্টেশন বন্ধের হুঁশিয়ারি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে, পথে আরও ৪টি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯ বিএনপিপন্থী আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসলার বাজারে নেই ক্রেতা, হতাশ ব্যবসায়ীরা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৫০ কি.মি. যানজট
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিং স্টেশনে তেল বরাদ্দ কমলো ১৫%: সরকারের নতুন নির্দেশনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে রেহাই পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-পুলিশ সদস্যরাও
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচারী লাঞ্ছনা: বিদেশি ইনফ্লুয়েন্সারদের আচরণে ক্ষোভ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দলের মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)