বিয়ের দাওয়াত না দেয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা!
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সুনামগঞ্জে সংবাদদাতা:
বিয়ের দাওয়াত না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আজিজুল হক ওরফে আঞ্জুর মিয়া নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিবেশী স্বজনরা।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্বআশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া একই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া প্রবাসী আঞ্জুর মিয়ার ওপর ক্ষিপ্ত হন।
এ নিয়ে আঞ্জুর মিয়ার লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। শনিবার আনহার মিয়ার বাড়ির পাশে কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে যান আঞ্জুর মিয়া। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র আরও জানায়, ধল পূর্বআশ্রম গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েকে ঘিরে আজিজুল হক ওরফে আঞ্জুর মিয়ার নিকটাত্মীয় আনহার মিয়ার লোকজনের আপত্তি ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে একপক্ষকে দাওয়াত না দেওয়ায় হামলা চালিয়ে হত্যাকা-ের ঘটনা ঘটে।
ইতালির বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)