নিজস্ব সংবাদদাতা:
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪ এর অভ্যুত্থান ভুলে যাবেন না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল ৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানী বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফুয়াদ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো নিয়ে হিসাব-নিকাশে ব্যস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন, দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন?
বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, রাষ্ট্রপতি পদে এগিয়ে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের একটি বিশ^স্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রাজনৈতিক মহলে গুঞ্জন জোরালো যে, খুব শিগ্গিরই র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন-এমন প্রত্যাশার মধ্যেই এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কারা থাকছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
দলীয় সূত্রগুলো বলছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য দেওয়া হতে পারে। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় না-ও দেখা যেতে পারে। পাশাপাশি দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এক বছরের ব্যবধানে সরকারের মোট ঋণ বেড়েছে ২ লাখ ৫৪ হাজার ৯২ কোটি টাকা। ফলে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে দেশি-বিদেশি মিলিয়ে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৪৪ কোটি টাকা। এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এ ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৯৪ হাজার ৮৫২ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ তথ্য প্রকাশ করেছে।
অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছর শেষে বা ২০২৫ সালের জুন শেষে সরকারের মোট পুঞ্জিভূত (অভ্যন্তরীণ ও বৈদেশিক) ঋণের স্থিতি ছিল ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকা। চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
জেলার চরফ্যাশন উপজেলা দেশের অন্যতম বৃহৎ উপকূলীয় ও চরাঞ্চল অধ্যুষিত এলাকা। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ ব্লকে মেটে আলুর চাষ একটি নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে।
চরফ্যাশন উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ২০২০ সাল থেকে পরিকল্পিতভাবে এখানে মেটে আলুর চাষ শুরু হয়। শুরুতে অল্প কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে এই ফসল চাষে আগ্রহ দেখালেও বর্তমানে এর ব্যাপক বিস্তার ঘটেছে। এখন আবুগঞ্জ ব্লকে প্রায় ২৭৫ হেক্টর জমিতে মেটে আলুর চাষাবাদ হচ্ছে, যা চরাঞ্চলের কৃষি ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলেও ফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ৩০টি জেলায় দুই শতাধিক পৃথক সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত ৩৫০টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতি এক গভীর সংকটে পড়েছিল। নতুন বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান তীব্রভাবে প্রভাবিত করেছিল। রপ্তানিমুখী উৎপাদন খাতও বড় ধাক্কা লেগেছিল। ফলে দেশের রপ্তানি আয় নেতিবাচক প্রবণতায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫৮ শতাংশ, যা কমে ডিসেম্বর মাসে ৬ দশমিক ১০ শতাংশে নেমে আসে-এটি অন্তত গত চার বছরের মধ্যে সর্বনি¤œ। তাই এটা পরিষ্কার যে বিনিয়োগের অবস্থা নাজুক।
২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বছর ঘুরে আবারও সন্নিকটে চলে এসেছে রমজান মাস। নির্বাচনের পরপরই শুরু হতে যাচ্ছে রোজা। এ উপলক্ষে দেশব্যাপী ট্রাকে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।
এতে বলা হয়, ভর্তুকি মূল্যে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস শু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি নিশ্চিত হতে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনো কর্মকর্তাই এমন তথ্য নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, ‘যারা বলছে তাদের কাছে শোনেন। আমি কিছু বলতে পারবো না।’
গত জানুয়ারিতেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী লীগ সরকারের একপেশে ও অন্তর্বর্তী সরকারের প্রায় ব্যর্থ পররাষ্ট্রনীতির যুগ পেরিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের জন্য এখন প্রয়োজন সুসংগত কূটনীতি ও কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা- যাতে দেশের স্বার্থ সর্বোচ্চভাবে রক্ষা করা যায়।
সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি। ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছেছে, নানা সমস্যা তৈরি হয়েছে বা আগের সমস্যাগুলো রয়ে গেছে। তবে বেশিরভাগ সহযোগী দেশের সঙ্গে যোগাযোগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নিজ দফতরে এই কথা বলেন তিনি।
গেজেট প্রকাশে কমিশন কোনো তরিঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
তিনি বলেন, সুষ্ঠু, স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
বাকি অংশ পড়ুন...












