বিশ্লেষকদের মতামত:
১০ চ্যালেঞ্জ মোকাবিলায় তারেক রহমান বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয় বিএনপির জন্য যেমন বড় অর্জন, তেমনি সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জও। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রশাসন সংস্কার, অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক সম্পর্কের ভারসাম্য রক্ষা-এসব ইস্যুতেই নতুন সরকারের সাফল্য নির্ভর করবে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে বড় ধরনের যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তার মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা; ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন করা; রাষ্ট্রের সব পর্যায় থেকে দুর্নীতি দূর করা; কার্যকর নিরপেক্ষ ও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম আমলাতন্ত্র গঠন; রাষ্ট্রের সামষ্টিক অর্থনীতিকে টেনে তোলা; মুদ্রাস্ফীতি মোকাবিলা; কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং নতুন অর্থনৈতিক কাঠামো তৈরির মাধ্যমে রাষ্ট্রে স্থিতিশীলতা আনা।
অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধার করা। রাজনৈতিক অস্থিরতা, শিল্পখাতে স্থবিরতা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংকোচনের কারণে দেশের অর্থনৈতিক গতি মন্থর হয়ে পড়েছে।
ঢাকা বিশ^বিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, উচ্চ মুদ্রাস্ফীতি ও রাজস্ব ঘাটতির মধ্যে সরকার পরিচালনা কঠিন হবে। কর কাঠামো পুনর্বিন্যাস, বাজার ব্যবস্থার সংস্কার এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
বিশ^ রাজনীতির জটিল প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে রয়েছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা, ভিসা জটিলতা নিরসন এবং বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবন জরুরি হয়ে উঠেছে।
বিশিষ্ট কূটনীতিক এম হুমায়ুন কবীর বলেন, বৈশি^ক বাস্তবতায় বাংলাদেশকে এমন কূটনৈতিক অবস্থান নিতে হবে, যাতে কোনো আন্তর্জাতিক দ্বন্দ্বে দেশ জড়িয়ে না পড়ে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)