যেভাবে পরিচালিত হয় জাতীয় সংসদ
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ মেয়াদ ৫ বছর। রাষ্ট্রের এই সর্বোচ্চ আইনসভার প্রধানত তিনটি মৌলিক দায়িত্ব রয়েছে: আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন এবং শাসন বিভাগের তথা সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।
সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন। যদিও সংবিধানে বছরে ঠিক কতটি অধিবেশন বসবে তার কোনো ধরাবাঁধা সংখ্যা উল্লেখ নেই, তবে ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা রয়েছে- এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে বিরতি কোনোভাবেই ৬০ দিনের বেশি হতে পারবে না। এই সাংবিধানিক রীতির হাত ধরেই বাংলাদেশে সাধারণত বছরে তিনটি প্রধান অধিবেশনের দেখা মেলে- বছরের শুরুতে ‘শীতকালীন অধিবেশন’, জুন মাসে জাতীয় বাজেটকে কেন্দ্র করে ‘বর্ষাকালীন অধিবেশন’ এবং বছরের শেষভাগে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ‘শরৎকালীন অধিবেশন’।
বাংলাদেশের সংসদীয় রীতি ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী জাতীয় সংসদের মূল কাজগুলো নিচে তুলে ধরা হলো:
১. আইন প্রণয়ন : সংসদের প্রধান কাজ হলো নতুন আইন তৈরি করা এবং পুরোনো আইন সংশোধন বা বাতিল করা। যে কোনো আইনের প্রস্তাবকে বলা হয় ‘বিল’। কোনো মন্ত্রী বিল উত্থাপন করলে তাকে ‘সরকারি বিল’ এবং সাধারণ সংসদ সদস্য উত্থাপন করলে তাকে ‘বেসরকারি বিল’ বলা হয়।
পদ্ধতি: একটি বিল পাস হতে তিনটি ধাপ বা ‘রিডিং’ পার করতে হয়। এরপর সংসদে কণ্ঠভোটে বা বিভক্তি ভোটে বিলটি পাস হলে তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির সই করার পর সেটি গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হয়।
২. সরকারের জবাবদিহিতা ও সংসদীয় কমিটি : সংসদীয় গণতন্ত্রে নির্বাহী বিভাগ (সরকার) তাদের প্রতিটি কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকে।
প্রশ্নোত্তর পর্ব: সংসদ অধিবেশনের শুরুতেই থাকে ‘প্রশ্নোত্তর পর্ব’, যেখানে সংসদ সদস্যরা সরাসরি প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন।
স্থায়ী কমিটি: প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা ‘সংসদীয় স্থায়ী কমিটি’ থাকে। এই কমিটিগুলো মন্ত্রণালয়ের কর্মকা- পর্যবেক্ষণ করে এবং যে কোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে তদন্ত করার ক্ষমতা রাখে। একে বলা হয় ‘সংসদের চোখ ও কান’।
৩. বাজেট ও অর্থ নিয়ন্ত্রণ : জাতীয় সংসদের অনুমোদন ছাড়া সরকার এক পয়সাও খরচ করতে পারে না। প্রতিবছর অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেন, তা সংসদে দীর্ঘ আলোচনার পর পাস হতে হয়। কর আরোপ, ঋণের অনুমোদন এবং বার্ষিক আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব সংসদের মাধ্যমেই বৈধতা পায়। সংবিধান অনুযায়ী, অর্থ বিল পাসের একচ্ছত্র ক্ষমতা সংসদের হাতে।
৪. সংবিধান সংশোধন ও অভিশংসন : রাষ্ট্রের সর্বোচ্চ দলিল সংবিধানের কোনো পরিবর্তন আনতে হলে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হয়। এ ছাড়া রাষ্ট্রপতি যদি কোনো গুরুতর অপরাধ বা সংবিধান লঙ্ঘন করেন, তবে সংসদ তাকে ‘অভিশংসন’ বা পদচ্যুত করার ক্ষমতা রাখে।
৫. জনস্বার্থ ও বিতর্ক : জরুরি জনগুরুত্বসম্পন্ন কোনো বিষয় (যেমন: প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা নিরাপত্তা সংকট) নিয়ে আলোচনার জন্য সংসদ সদস্যরা ‘মুলতবি প্রস্তাব’ আনতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












