নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের সময়সূচী জানালো সরকার!
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশের পর এখন নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শপথের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হওয়ায় কাজ আরও গতি পেয়েছে। প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো বিরতিহীনভাবে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
শপথ অনুষ্ঠান কে পরিচালনা করবেন, তা নিয়ে বর্তমানে আইনি ও রাজনৈতিক আলোচনা চলছে। বিদ্যমান সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তির শপথ পড়ানোর কথা। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি জনসমক্ষে নেই। নিয়ম অনুযায়ী, স্পিকার তিন দিনের মধ্যে শপথ না পড়ালে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এই দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো বিকল্প প্রস্তাব না এলে আইনি সময়সীমা পার হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়াবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)