চাঁদপুর-নূরপুর সেতুর সংযোগ সড়কের ১৫ মিটার ধস, ঝুঁকিতে যান চলাচল
টানা কয়েক দিনের ভারী বর্ষণে চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
, ২২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৬ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
প্রত্যক্ষদর্শী মুসাদ্দেক আল আকিব বলেন, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে প্রথমে সংযোগ সড়কের কিছু অংশ দেবে যেতে শুরু করে। বৃষ্টি অব্যাহত থাকায় বুধবার দুপুরে আরও বড় অংশ ধসে পড়ে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তারা। দুর্ঘটনা এড়াতে সেতু এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
স্থানীয়দের দাবি, সাময়িকভাবে বালু দিয়ে ভরাট করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কের টেকসই সংস্কার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ধস এবং দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে।
চাঁদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। দেবে যাওয়া অংশ বালু দিয়ে ভরাট শুরু করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার রাস্তায় ভাঙারি হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাছ ব্যবসায়ী’ পরিচয়ে ভাড়া নেয়া বাসায় মিলল কোটি টাকার ইয়াবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোলায় ১২ হাজার লিটার চোরাই সয়াবিন জব্দ, আটক ১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আড়াইহাজারে গোডাউনে অভিযান, চালানবিহীন ২৪ হাজার কেজি সুতা জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)