নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ধারাবাহিকতায় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানোর বদলে বরং পরিস্থিতিকে আরো নাজুক ও ভঙ্গুর করেছে সদ্যবিদায়ি অন্তর্বর্তী সরকার। ব্যাংকিং খাতে ভগ্নদশা। ব্যবসায়ীদের আস্থাহীনতায় বিনিয়োগে মন্দা। বড় রাজস্ব ঘাটতি। উচ্চ সুদের হারে রুগ্ণ বেসরকারি খাত-ব্যবসা-উদ্যোগ। একের পর এক কারখানা বন্ধ। লাখো মানুষের চাকরি খোয়ানো। মব সন্ত্রাস।
হত্যা-জেল-জরিমানা-নিরাপত্তাহীনতায় বিপন্ন জনজীবন। প্রশ্নবিদ্ধ বিদেশি চুক্তি। বাস্তবতাবিবর্জিত পে স্কেলের ইস্যু। ধারদেনা-ঋণের বোঝা। প্রবৃদ্ধি ও বিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২১শে ফেব্রুয়ারি, শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শনিবার। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হওয়ার এই দিনে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ^জুড়ে এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের চা উৎপাদন ২০২৫ সালে আগের বছরের তুলনায় ২.০১ শতাংশ বেড়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড (বিটিবি)। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং রপ্তানিতে মন্দার কারণে শিল্পটি চাপের মধ্যে রয়েছে।
দেশে ২০২৫ সালে ৯৪.৯১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়, যা আগের বছর অর্থাৎ ২০২৪ সালের উৎপাদনের পরিমাণের চেয়ে ১.৮৭ মিলিয়ন কেজি বেশি।
২০২৫ সালে চা রপ্তানি কমে ১.৬৪ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছে, ২০২৪ সালে যা ছিল ২.৪৫ মিলিয়ন কেজি।
বিটিবি সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাংলাদেশি চা বিদেশে প্রতিযোগিতা করতে পারছে না, বিশেষ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে লেনদেন’ হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেয়ার অজুহাত খুঁজেছেন। এ বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে, এ জাতীয় দুর্নীতি-সহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল জুমুয়াবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আরমান হোসেন বাবু নামে ওই নেতা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।
গতকাল জুমুয়াবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০-৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চাকুরির প্রলোভনে গত বছর সৌদি যান এক নারী। ভেবেছিলেন, বিদেশি একটি কোম্পানিতে মাসিক এক হাজার রিয়াল বেতনে চাকরি পেয়েছেন, যেখানে থাকা-খাওয়ার ব্যবস্থাও আছে। মনে হচ্ছিল, নতুন দেশে জীবনটা নতুন করে শুরু হবে।
কিন্তু সৌদি পৌঁছানোর পরই সে বুঝতে পারেন, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে তাকে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতে হয়। সবচেয়ে ভয়াবহ বিষয়, সেখানে তার সম্ভ্রমহরণ করা হয়। এর সঙ্গে তাকে কারাগারেও যেতে হয়।
৩২ বছর বয়সী এই নারী এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। গত ৯ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসেন। বিমানবন্দর কর্তৃপক্ষের সহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও উন্নত এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
গতকাল জুমুয়াবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আটজনের দফতর বণ্টন করা হয়েছে। গতকাল জুমুয়াবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিল সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে :
রাজনৈতিক উপদেষ্টা: সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। গতকাল জুমুয়াবার দুই দেশের সরকার-প্রধানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টেলিফোনে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান এবং ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সম বাকি অংশ পড়ুন...
আগে থানকুনি পাতার খুব কদর ছিলো। শরীর সুস্থ রাখতে এই পাতার জুড়ি নেই। নিয়মিত থানকুনি পাতা খেলে এর উপকার বলে শেষ করা যাবে না। দেখে নিন থানকুনি পাতার উপকারিতা-
১. ঠান্ডা কাশি কমাতে: থানকুনি পাতার রস খুবই উপকার। তবে মধুর সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে কাশি এবং শ্বাসযন্ত্রের অন্যান্য অসুখ সারাতে সাহায্য করে। তুলসি ও গোল মরিচ দিয়ে থানকুনি পাতা খেলে তা ঠান্ডা এবং জ্বরও নিরাময় করে। গলা ব্যথা এবং কাশি নিরাময়ের জন্য, থানকুনি পাতার রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে পান করুন।
২. কোষ্ঠকাঠিন্য দূর করে: নিয়মিত থানকুনি পাতা খেলে কোষ্ঠকাঠিন্ বাকি অংশ পড়ুন...












