বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

বাইম, শোল, পোয়ার মতো মাছের চামড়া যেভাবে কাজে লাগালেন গবেষকরা!

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১২:৪৪
বাইম, শোল, পোয়ার মতো মাছের চামড়া যেভাবে কাজে লাগালেন গবেষকরা!
সাধারণত খাওয়া বা বিদেশে রপ্তানির আগে প্রক্রিয়াজাতকরণ করার সময় ফেলে দেয়া হয় মাছের ত্বক ও কাঁটা। এই ফেলে দেয়া ত্বক ও কাঁটার পরিমাণও নেহাত কম নয়। এই উচ্ছিষ্টই যদি কাজে লাগানো যায়, তাহলে কেমন হয়?
এমনটাই ভাবছিলেন একদল গবেষক। মাছের ত্বককে কাজে লাগিয়ে জেলাটিন (একধরনের প্রোটিন উপাদান, যা মূলত স্তন্যপায়ী প্রাণীর কোলাজেন থেকে আসে) উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। পাঁচ সদস্যের এই গবেষক দলে ছিলেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন, সহকারী হিসেবে ছিলেন ফাতেমা হক ও একই বিভাগের স্নাতকোত্তরের তিন শিক্ষার্থী- রাশিদা আক্তার, রাকিবুল আলম ও জান্নাতুল আফরিন।
যেভাবে শুরু: মাছের চামড়ায় প্রচুর প্রোটিন থাকে। এটি ফেলে দিলে পুষ্টিগুণও কমে যায়। তাই ফেলে না দিয়ে একে কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে মাছের বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা যায়, এসব নিয়ে ভাবতে শুরু করেন অধ্যাপক ইসমাইল হোসেন। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। উদ্যমী ও আগ্রহী কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় জেলাটিন উৎপাদন গবেষণা। শুরুতে ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে পাঙাশ ও তেলাপিয়া মাছের ত্বক থেকে কীভাবে জেলাটিন উৎপাদন করা যায়, তা নিয়ে কাজ শুরু করেন স্নাতকোত্তরের দুই শিক্ষার্থী। সফল হওয়ার পর শোল, পোয়া ও বাইম মাছ নিয়ে কাজ শুরু করেন রাশিদা, রাকিবুল ও জান্নাতুল।
‘টুয়েলভথ ফেল’ মনোজের সঙ্গে সাদিকুরের যেখানে মিল:
গবেষণার পেছনের ভাবনা সম্পর্কে অধ্যাপক ইসমাইল বলেন, ‘বিশ্বের মোট জেলাটিনের ৪৬ শতাংশ আসে শূকর থেকে আর গরুর হাড় থেকে আসে ২৯.৪ শতাংশ। শূকর থেকে আসা জেলাটিন ইসলামী অনুশাসন অনুযায়ীই মুসলমানদের জন্য পরিত্যাজ্য। কিন্তু মাছ তো সবাই খায়। কারও জন্যই এটি হারাম বা নিষিদ্ধ নয়। এমন চিন্তা থেকেই আমি তিন-চার বছর ধরে শিক্ষার্থীদের সহযোগিতায় জেলাটিন উৎপাদনের কাজটি করছি।’
জেলাটিনের ব্যবহার: ওষুধশিল্পে ক্যাপসুলের শক্ত আবরণ তৈরিতে, প্রসাধনশিল্পে জেলাটিন ব্যবহৃত হয় প্রচুর। মিষ্টান্নজাতীয় খাবার, যেমন জেলি, পুডিং, কেক, আইসক্রিম তৈরিতেও লাগে জেলাটিন। এ ছাড়া কাগজ ও ফটোগ্রাফিক ফিল্মেও এর ব্যাপক ব্যবহার দেখা যায়। ফলে এটি দেশীয়ভাবে উৎপাদন করতে পারলে কয়েক হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন গবেষকেরা। কোন কোন মাছের ত্বক থেকে জেলাটিন তৈরি করা সম্ভব? অধ্যাপক ইসমাইল বলেন, ‘এখন পর্যন্ত পাঁচটি দেশীয় প্রজাতির মাছ থেকে আমরা জেলাটিন নিষ্কাশনে সক্ষম হয়েছি। যে মাছ থেকে সবচেয়ে বেশি জেলাটিন নিষ্কাশন সম্ভব হবে, বাণিজ্যের ক্ষেত্রে আমরা সেই মাছকেই বেশি প্রাধান্য দেবো।’
জানা গেল, ১০০ গ্রাম বাইম মাছের ত্বক থেকে জেলাটিন পাওয়া যায় ১৩.৫ শতাংশ, একই পরিমাণ শোল ও পোয়া মাছের ত্বক থেকে জেলাটিন পাওয়া যায় যথাক্রমে ২১ ও ২৩ শতাংশ। অর্থাৎ মাছের ধরণ অনুযায়ী জেলাটিনের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই দেশীয় আরও মাছ নিয়ে বড় পরিসরে এই গবেষণা করতে চান গবেষকেরা। গবেষণা দলের সহকারী ফাতেমা হক বলেন, ‘রুই, কাতলা, মৃগেলের মতো দেশীয় মাছগুলো নিয়ে আমরা আরও গবেষণা করে দেখতে চাই। যদি আরও ভালো ফল পাওয়া যায়, তাহলে হয়তো বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অনেকেই আগ্রহী হবেন, যা আমাদের দেশের রপ্তানি খাতের জন্য নতুন মাত্রা যোগ করবে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৭ ঘণ্টা আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৩ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৬ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬