দুই দফা মেয়াদ শেষ, থমকে ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
দুই দফা মেয়াদ শেষ হলেও এখনো শেষ হয়নি বহুল প্রতীক্ষিত ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। প্রকল্প এলাকার অধিকাংশ স্থানে নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি। তিনটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের কাজ প্রায় পুরোপুরি বন্ধ থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা।
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
প্রকল্পের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণে জটিলতা এবং নির্ধারিত সময়ে প্রয়োজনীয় জমি বুঝে না পাওয়ায় কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানও একই কারণ উল্লেখ করে বলেছে, পর্যাপ্ত জমি হাতে না পাওয়ায় নির্মাণকাজে বারবার বিঘ্ন সৃষ্টি হয়েছে।
শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় জমি বুঝে পাওয়ার পর দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হবে এবং ২০২৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
এদিকে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জমি অধিগ্রহণের জটিলতার বিষয়টি স্বীকার করে বলেন, যেসব জায়গা জেলা প্রশাসনের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেসব অংশের কাজ শেষ করার দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। বাকি জমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
অন্যদিকে, প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী চালক, যাত্রী ও পরিবহন মালিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে নির্মাণকাজের কারণে তাদের দুর্ভোগ বাড়ছে। ধীরগতির কাজের কারণে যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে, বাড়ছে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় এবং দুর্ঘটনার আশঙ্কাও।
প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক নির্মাণ প্রকল্পটি তিনটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬৮২ কোটি টাকা। তবে বারবার মেয়াদ বাড়লেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে।
এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আর কত অপেক্ষার পর চালু হবে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪৫
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা, তীব্র হচ্ছে ইরান যুদ্ধ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)