মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দুই-তিন মিনিট চেষ্টা করেও রক্ষা করা যায়নি ইয়াছিনকে

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মেসুত প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, সন্ধ্যা ৬:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, দুপুর ১:১৭
শুক্রবার (০৭ আগস্ট) সকাল ১০টায় সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আরাফাত (২০) কক্সবাজার শহরের পেশকারপাড়া বাসিন্দা আলিম হোসেনের ছেলে।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মী শুক্কুর বলেন, সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে সুগন্ধা পয়েন্টে হাজারো পর্যটক সমুদ্রস্নান করছে। তার মাঝে হঠাৎ খবর পায় দুই যুবক গোসলে নেমে ভেসে যাচ্ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরেকজনকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক উদ্ধার ব্যক্তিকে মৃত ঘোষণা করে। পরে তার বন্ধুদের মাধ্যমে জানা যায়, তার নাম ইয়াছিন আরাফাত এবং শহরের পেশকারপাড়ার বাসিন্দা। সকালে চার বন্ধু মিলে গোসলে নেমেছিল।

ইয়াছিন আরাফাতের বাবা আলিম হোসেন বলেন, সকাল ৮টার পর ইয়াছিন বাসা থেকে বের হয়। তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন, তাই কেউ বুঝতে পারেননি সে কোথায় গেছে। পরে বন্ধুবান্ধবের সঙ্গে সাগরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। সকাল ১০টার পর খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসক জানান, ইয়াছিন মারা গেছে। তিনি বলেন, ইয়াছিন প্রতি শুক্রবার বন্ধুদের সঙ্গে খেলতে যেত। সে সাঁতার জানত না। রামু কলেজে লেখাপড়ার পাশাপাশি দোকানেও মাঝেমধ্যে কাজ করত।

ইয়াছিনের বন্ধু আরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চার বন্ধু মিলে বাসা থেকে বের হয়ে প্রথমে কলাতলী সৈকতে যান। পরে তারা সুগন্ধা পয়েন্টে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর গোসল করতে নামেন। এ সময় ইয়াছিন স্রোতে ভেসে যেতে শুরু করলে এক বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করেন। প্রায় দুই মিনিট ধরে রাখলেও শেষ পর্যন্ত তিনিও তাকে উদ্ধার করতে পারেননি।

তিনি বলেন, এরপর তারা দ্রুত লাইফগার্ডদের খবর দেন এবং পুলিশ বক্সে গিয়ে অভিযোগ করেন। পরে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে ইয়াছিনকে খুঁজে পান।

নাম প্রকাশ্যে আরেক বন্ধু বলেন, ‘গোসলের সময় ইয়াছিন হঠাৎ গভীর পানিতে চলে গেলে তিনি তাকে উদ্ধার করার চেষ্টা করেন। প্রায় দুই থেকে তিন মিনিট ধরে তাকে ধরে রাখলেও প্রবল স্রোতের কারণে দুজনই ভেসে যেতে থাকেন। তিনি আশপাশের লোকজনকে সাহায্যের জন্য ডাকলেও কেউ এগিয়ে আসেননি। একপর্যায়ে তিনি নিজেও পানির নিচে তলিয়ে যেতে থাকায় ইয়াছিনকে আর ধরে রাখতে পারেননি।’

ইয়াছিন আরাফাতের বন্ধুদের দাবি, কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি। তারা বলেন, সৈকতে লাইফগার্ড ও উদ্ধারকর্মীর সংখ্যা খুবই কম। উন্নত প্রযুক্তি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা হলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। তারা দাবি করেন, প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এলেও নিরাপত্তা ব্যবস্থা সে তুলনায় অপর্যাপ্ত। এ বিষয়ে জেলা প্রশাসন ও সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে প্রশাসন জানায়, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৭ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১০ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১০ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১০ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১০ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১০ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১০ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১০ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১০ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১১ ঘণ্টা আগে