২০২৫ সালে চা উৎপাদন বাড়লেও রপ্তানি কমেছে
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বাংলাদেশের চা উৎপাদন ২০২৫ সালে আগের বছরের তুলনায় ২.০১ শতাংশ বেড়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড (বিটিবি)। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং রপ্তানিতে মন্দার কারণে শিল্পটি চাপের মধ্যে রয়েছে।
দেশে ২০২৫ সালে ৯৪.৯১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়, যা আগের বছর অর্থাৎ ২০২৪ সালের উৎপাদনের পরিমাণের চেয়ে ১.৮৭ মিলিয়ন কেজি বেশি।
২০২৫ সালে চা রপ্তানি কমে ১.৬৪ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছে, ২০২৪ সালে যা ছিল ২.৪৫ মিলিয়ন কেজি।
বিটিবি সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাংলাদেশি চা বিদেশে প্রতিযোগিতা করতে পারছে না, বিশেষ করে কেনিয়া ও চীনের সঙ্গে। অর্থোডক্স ও গ্রিন টির মতো প্রিমিয়াম চা বিদেশে সহজে বিক্রি হয়, কিন্তু সাধারণ চা দাম বেশি হওয়ায় রপ্তানি করতে কষ্ট হয়।
শীর্ষস্থানীয় চা কোম্পানির এক কর্মকর্তা বলেন, বাজারে চোরাচালান কম হওয়ায় চায়ের স্থানীয় চাহিদা বেড়েছে। ফলে ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে গড় নিলাম মূল্য ৪০ টাকা বেড়েছে। এতে স্থানীয় পর্যায়ে বিক্রি রপ্তানির তুলনায় আরও লাভজনক হয়েছে।
বাংলাদেশ চা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভীরুর রহমান বলেন, উৎপাদন ও দাম কিছুটা বেড়েছে, তবুও দেশের চা শিল্প এখনও অনেক চ্যালেঞ্জের মুখে।
তিনি বলেন, সামান্য উৎপাদন বৃদ্ধি চা বাগানের আর্থিক সমস্যার সমাধান করতে পারছে না। ফ্লোর প্রাইস দাম কিছুটা বাড়িয়েছে, কিন্তু অনেক চা এখনো বিক্রি হয়নি কিংবা লোকসানে বিক্রি হচ্ছে।
ক্রমবর্ধমান উৎপাদন খরচের বিষয়টি তুলে ধরে রহমান বলেন, 'জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, সার এবং শ্রমের মূল্য বাড়ার কারণে উৎপাদন খরচ ক্রমেই বেড়ে চলছে।' বেতন ও পরিচালন খরচও বেড়েছে, কিন্তু চায়ের দাম ততটা বাড়েনি।
তিনি সতর্ক করে বলেন, 'যদি চায়ের দাম আরও না বেড়ে, চা বাগানগুলোর টিকে থাকা কঠিন হয়ে যাবে।' লাভ নিশ্চিত করতে তিনি স্থায়ী মূল্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই-তিন মিনিট চেষ্টা করেও রক্ষা করা যায়নি ইয়াছিনকে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে কী আছে?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দফা মেয়াদ শেষ, থমকে ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীবাদের চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন সচিব পেল চার মন্ত্রণালয় ও বিভাগ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)