তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা -দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। গতকাল জুমুয়াবার দুই দেশের সরকার-প্রধানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টেলিফোনে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান এবং ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে মালয়েশিয়াকে অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।