গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুরে নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর ইউনুস আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
এর আগে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ইউনুস আলী দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরে বাড়ির থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে শখ করে মাছ ধরছে যান। দীর্ঘ সময় ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকে তার পরিবার। স্বজনেরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ইউনুস আলীর কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি পুলিশকে জানায় স্বজনরা।
এরপর শুক্রবার রংপুর থেকে আসা ডুবুরি দল সকাল ৭ টা থেকে নলেয়া নদীর নদীর বিভিন্ন স্থানে সন্ধান চালায়। একপর্যায়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা করে। পরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের নিজস্ব কোনো ডুবুরি দল নেই। রংপুর থেকে ডুবুরি দল এসে মরদেহটি উদ্ধার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)