আগের ‘বোঝা’য় পিষ্ট সরকার
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ধারাবাহিকতায় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানোর বদলে বরং পরিস্থিতিকে আরো নাজুক ও ভঙ্গুর করেছে সদ্যবিদায়ি অন্তর্বর্তী সরকার। ব্যাংকিং খাতে ভগ্নদশা। ব্যবসায়ীদের আস্থাহীনতায় বিনিয়োগে মন্দা। বড় রাজস্ব ঘাটতি। উচ্চ সুদের হারে রুগ্ণ বেসরকারি খাত-ব্যবসা-উদ্যোগ। একের পর এক কারখানা বন্ধ। লাখো মানুষের চাকরি খোয়ানো। মব সন্ত্রাস।
হত্যা-জেল-জরিমানা-নিরাপত্তাহীনতায় বিপন্ন জনজীবন। প্রশ্নবিদ্ধ বিদেশি চুক্তি। বাস্তবতাবিবর্জিত পে স্কেলের ইস্যু। ধারদেনা-ঋণের বোঝা। প্রবৃদ্ধি ও বিনিয়োগহীন উচ্চ মূল্যস্ফীতিসহ অসংখ্য বিষয়। এসবই দেশকে অনেকটাই স্থবির করে দিয়েছে। অনেক ক্ষেত্রে পিছিয়েও দিয়েছে। আর এসব ভঙ্গুর, রুগ্ণ আর বিপর্যস্ত-বিশৃঙ্খল অর্থনীতি ও দায়দেনার বোঝা পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের ঘাড়ে। ১৮ মাসে নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ভারাক্রান্ত অর্থনৈতিক চ্যালেঞ্জ রেখে দায়িত্ব ছেড়েছে।
এখন এত সব সংকট ও চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করতে হয়েছে জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমান সরকারকে। সামনে এই অনিবার্য কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই তাকে এগিয়ে যেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা যায়, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই ভঙ্গুর অর্থনীতিতে বর্তমানে সাতটি ‘মহাসংকট’ জেঁকে বসেছে, যার প্রতিটিই এককভাবে যেকোনো সরকারের জন্য চরম মাথাব্যথার কারণ। ২৩ লাখ কোটি টাকার ঋণের পাহাড়, সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ, উচ্চ মূল্যস্ফীতি, ২১ লাখ মানুষের কর্মহীনতা, তলানিতে নামা রাজস্ব আয়, স্থবির বেসরকারি বিনিয়োগ এবং ইতিহাসের সর্বনি¤œ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন-এই ‘সপ্তঘাতক’ ব্যাধি নিয়েই নতুন সরকারকে হাঁটতে হবে সামনের কঠিন পথ।
পরবর্তী অর্থমন্ত্রীর জন্য রেখে যাওয়া উত্তরাধিকার নোটেও অর্থনীতির দুরবস্থার কথা স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ‘বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ঝুঁকি এবং নীতি-অগ্রাধিকার’ শীর্ষক নোটে তিনি উল্লেখ করেছেন, ‘নি¤œমানের কর আদায়, উচ্চ খেলাপি ঋণ, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ও দুর্বল শাসনব্যবস্থা অর্থনীতির গভীরে প্রোথিত; মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চাপে প্রবৃদ্ধি কমছে এবং সাধারণ মানুষের প্রকৃত আয় হ্রাস পাচ্ছে। কর আদায় দুর্বল থাকায় বড় সংকট মোকাবেলায় সরকারের সক্ষমতা কমছে এবং বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে, যার সুদ পরিশোধে অর্থনীতি চাপের মুখে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই-তিন মিনিট চেষ্টা করেও রক্ষা করা যায়নি ইয়াছিনকে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে কী আছে?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দফা মেয়াদ শেষ, থমকে ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীবাদের চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন সচিব পেল চার মন্ত্রণালয় ও বিভাগ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)