সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে কী আছে?
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিতে তিন দেশ সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে।
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, এ চুক্তি তিন দেশের সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা গভীরতর করা এবং অঞ্চল ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
বিবৃতিতে বলা হয়, চুক্তির আওতায় বাহ্যিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি প্রতিরক্ষার সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের একটি কাঠামো তৈরি করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তির একটি ধারায় বলা হয়েছে, সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের যেকোনো একটির বিরুদ্ধে সশস্ত্র হামলাকে তিন দেশের সবার বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে এবং সে অনুযায়ী সম্মিলিত প্রতিক্রিয়ার ভিত্তি তৈরি হবে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরব সফর করেন। এরপর মক্কার আল-সাফা প্রাসাদে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিন দেশের নেতা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক, পারস্পরিক কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক, ইসলামী সংহতির বন্ধন এবং অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা এই চুক্তি তিন দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মাত্রা যোগ করবে।
তথ্যসূত্র: গালফ নিউজ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)