‘কেন আমার জীবন এভাবে নষ্ট করে দিলো?’
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চাকুরির প্রলোভনে গত বছর সৌদি যান এক নারী। ভেবেছিলেন, বিদেশি একটি কোম্পানিতে মাসিক এক হাজার রিয়াল বেতনে চাকরি পেয়েছেন, যেখানে থাকা-খাওয়ার ব্যবস্থাও আছে। মনে হচ্ছিল, নতুন দেশে জীবনটা নতুন করে শুরু হবে।
কিন্তু সৌদি পৌঁছানোর পরই সে বুঝতে পারেন, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে তাকে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতে হয়। সবচেয়ে ভয়াবহ বিষয়, সেখানে তার সম্ভ্রমহরণ করা হয়। এর সঙ্গে তাকে কারাগারেও যেতে হয়।
৩২ বছর বয়সী এই নারী এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। গত ৯ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসেন। বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় এই নারী এখন উত্তরার আশকোনা হাজি ক্যাম্পের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের লার্নিং সেন্টারে থাকছেন।
আলাপকালে এই নারী বলেন, ‘আমি টাকা উপার্জনের জন্য বিদেশ যাইনি। আমার কোনো ঋণ ছিল না। আমি শুধু একটি সম্মানজনক চাকরি চেয়েছিলাম।’
তিনি বলেন, ‘চাকরি না দিতে পারলে তারা আমাকে দেশে ফেরত পাঠাতে পারত। কেন আমার জীবন এভাবে নষ্ট করে দিলো।’
ওই নারী জানান, ঢাকার এক স্থানীয় দালাল তার ভিসার ব্যবস্থা করে দেন। ওই ব্যক্তি তাকে কোম্পানিতে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
তিনি জানেন না, তার সৌদি আরবে যেতে কত টাকা খরচ হয়েছে। কারণ পুরো খরচ বহন করেন সেই বাংলাদেশি নারী, যার জন্য তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
রিমা আরও দুই নারীর সঙ্গে সেদেশে যান। পৌঁছানোর পর তাকে একটি অফিসে তিন দিন রাখা হয়। সেখানে যথাযথ খাবারের ব্যবস্থা ছিল না। এরপর তাকে একটি পরিবারের কাছে পাঠানো হয়।
রিমা বলেন, ‘তারা ফ্রিজে তালা দিয়ে রাখত। এমনকি চালের পাত্রেও তালা দেওয়া ছিল। সারাদিনের জন্য আমাকে শুধু একটি রুটি আর একটি ডিম দেওয়া হতো। আমি ২৪ ঘণ্টা কাজ করতাম।’
তিনি অফিসে ফিরে যাওয়ার জন্য বললে নিয়োগকর্তা জানান, তারা তাকে ‘কিনেছে’ ১০ হাজার রিয়ালে। তাকে যেতে দেওয়া হবে না।
কয়েক মাস নির্যাতনের পর এই নারী প্রথমে মদিনায় এবং পরে মক্কায় পালিয়ে যান। তিনি আশা করছিলেন, হয়তো পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে।
তিনি সাময়িকভাবে আটক হলেও পরে মুক্তি পান। এরপর তিনি এক বাংলাদেশি নারীর কাছে গিয়ে প্রতারিত হন। ওই নারী তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোনো টাকা ছাড়াই অশালীনতায় বাধ্য করে।
তিনি আরও অভিযোগ করেন, নিয়োগকর্তার ঘনিষ্ঠ এক ড্রাইভার তাকে পুলিশের কাছে সোপর্দ করার আগে সম্ভ্রমহরণ করেছিল।
এরপর এই নারী তার নিয়োগকর্তার দায়ের করা চুরির অভিযোগে পাঁচ মাসের জন্য কারাগারে ছিলেন।
হাতের দাগ দেখিয়ে তিনি বলেন, ‘কারাগারে তারা আমাকে মারধর করেছে এবং বৈদ্যুতিক শক দিয়েছে। আমি বারবার বলেছি, আমি কিছুই চুরি করিনি।’ আটক অবস্থায় মেডিকেল পরীক্ষায় জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা।
পৃথক তথ্য অনুযায়ী, গত ছয় বছরে বিদেশে অনৈতিক বা শারীরিক নির্যাতনের শিকার হয়ে অন্তত ১৫৭ জন প্রবাসী শ্রমিক বাংলাদেশে ফিরে এসেছেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ভয় ও সামাজিক অপবাদের কারণে অনেকেই নির্যাতনের ঘটনা জানান না।’
রিমার ঘটনার প্রসঙ্গ টেনে শরিফুল সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো সোনার দাম, ভরি কত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নদীতীর রক্ষা-পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ রক্ষায় অর্থনীতিকেন্দ্রিক কূটনীতির বিকল্প নেই -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












