নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলন চলাকালে ছিলো আওয়ামী লীগের দোসর। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে খরচ করেছিলো লাখ লাখ টাকা। ৫ আগস্ট সরকার পতনের পর সেই ব্যক্তি হয়েছে ছাত্র-জনতা হত্যা মামলার বাদি। সে একা নয়, গড়ে তুলেছে বিশাল এক সিন্ডিকেট। যাদের কাজ সাধারণ মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অনৈতিক সুবিধা হাতিয়ে নেয়। এই চক্রের সাথে রয়েছে মেডিক্যাল প্রশ্নপত্র ফাঁসচক্রের সখ্যতাও।
৫ আগস্টের পর বিভিন্ন থানা ও আদালতে দায়ের হওয়া মামলা বিষয়ে তদন্ত করতে গিয়ে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তারা বলছেন, ছাত্র-জনতার আন্দোল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী ২০০৯ সালে বাংলাদেশে সাক্ষরতার হার ছিল আনুমানিক ৫৬.৮ শতাংশ। আওয়ামী সরকারের সময় সাক্ষরতার এ হার বাড়াতে বাড়াতে ক্ষমতাচ্যুত হওয়ার আগের বছর দেখানো হয় ৭৬.৮ শতাংশ। পতনের পরের মাসে বর্তমান অন্তর্র্বতী সরকারের সময় ২০২৪ সালে তা দেখানো হয় ৭৭.৯ শতাংশ। চলতি বছরও একই হার দেখিয়েছে বর্তমান সরকার।
তবে বাস্তবে সাক্ষরতার এ হার অনেক কম এবং আওয়ামী আমলের তথ্য সঠিক নয় বলে দাবি করেছে শিক্ষা বিশেষজ্ঞরা। এমনকি এ হার ৫০ শতাংশের নিচে বলে দাবি করেছে খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজার আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে, কিন্তু এই উত্থান তীব্র নয়। একদিকে মূল্যসূচক বাড়ছে, লেনদেনের গতিও কিছুটা চাঙা; তবু অন্যদিকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা একের পর এক বাজার ছাড়ছেন। আগস্ট মাসেই তাঁদের নামভিত্তিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৭৮১টি। এভাবে গত ২৩ মাসে বিদেশি বিও হিসাব কমেছে প্রায় ১২ হাজার।
সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, এই ধারা কোনো একক কারণের ফল নয়। টাকার অবমূল্যায়ন, ডলার-সংকটের কারণে লভ্যাংশের বিলম্ব, রাজনৈতিক অনিশ্চয়তা, বাজারে লাভের অভাব এবং প্রভাবশালী ব্যক্তিদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক খাতে জালিয়াতির মাধ্যমে বিতরণ করা বড় অঙ্কের সব ঋণই এখন খেলাপি হচ্ছে। এ কারণে অপরিশোধিত ঋণের পরিমাণ বাড়ছে। যা ব্যাংকগুলোর খেলাপি ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে। যেসব ব্যাংকে ঋণ জালিয়াতি বেশি হয়েছে, সেগুলোতেই বর্তমানে খেলাপি ঋণের বোঝা বেশি। মাত্রাতিরিক্ত খেলাপি ঋণের কারণে জালিয়াতির শিকার ব্যাংকগুলোই বর্তমানে বেশি দুর্বল। এর মধ্যে অতি দুর্বল ৫টি ব্যাংক একীভূত করা হচ্ছে। ব্যাংক খাতের হালনাগাদ সার্বিক চিত্র নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য উপাত্ত পাওয়া গেছে।
বিগত সরকারের আ বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
কিছুদিন পরপরই অপপ্রচার করা হয়ে থাকে, বাংলাদেশের গ্যাস নাকি শেষ হয়ে যাচ্ছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে কিছুদিন পরপরই দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন গ্যাস খনি আবিষ্কৃতি হচ্ছে।
এবার নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর ।
গত জুমুয়াবার (৫ সেপ্টেম্বর) কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। গত রোববার (৭ সেপ্টেম্বর) গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অতীতের মতোই প্রশাসনে পদায়ন-পদোন্নতিতে পছন্দের ছাপ দেখা যাচ্ছে। এতে প্রশাসনের শীর্ষপদ সচিবসহ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি বা বদলির আদেশ পেয়েও মন্ত্রণালয়ে যোগ দিতে না পারার ঘটনা ঘটেছে। এর সর্বশেষ উদাহরণ আব্দুর রহমান তরফদার। তাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি হয়েছে গত ২৮ আগস্ট। গতকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রণালয়ে সচিব পদে যোগদানের খবর মেলেনি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সচিবের ঘর ফাঁকা দেখা গেছে।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উত্তর জনপদের একমাত্র অর্থনৈতিক প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তরা ইপিজেডে শ্রমিক, পুলিশ ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু ও ১০ জন আহত হওয়ার ঘটনা বেশিদূর এগোনোর আগেই স্থানীয়ভাবে মিটমাট করা হয়েছে। গত বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগও দিয়েছেন। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। আইন-শৃঙ্খলাও পূর্ণ নিয়ন্ত্রণে বলে জেলা ও পুলিশ কর্তৃপক্ষ এবং ইপিজেড সূত্র জানিয়েছে।
তবে হঠাৎ করে কেন পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠলো, গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটলো তা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকের ধারণা, চিরবৈরি প্রতিবে বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের হত্যাকান্ডের বিচার দাবি করে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে।
গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন ‘নীলি কটেজ’ নামের তিনতলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রায় মাসখানেক ঝটিকা মিছিল থেকে কিছুটা বিরত থাকলেও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যপক ঝটিকা মিছিলে অংশগ্রহণ লক্ষ করা গেছে। গত শনিবার রাতেও আচমকা মশাল হাতে রাজধানীর আবদুল্লাহপুর থেকে সুইচগেট এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল নিয়ে বের হতে দেখা গেছে। গত জুমুয়াবারও জুমার নামাজের পরে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের’ ব্যানারে সম্প্রতি সময়ের সবচেয়ে বড় মিছিল বের করা হয়। একইদিন সকালে একই থানা এলাকার জিএমি মোড় থেকে কিছু লোকজন মিছিল করে।
বিভিন্ন গোয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেছ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনুসন্ধানে জানা যায়, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আটঘাট বেঁধে নামছে জামাত। রাজনীতি ও ভোটের মাঠের বড় শক্তি জাতীয়তাবাদী দলকে (বিএনপি) মোকাবিলায় একটি বড় জোট গঠনের জন্য তৎপর রয়েছে দলটি। জামাতের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, অন্তত ২০টি দলের সমন্বয়ে জোটটি গড়ার জন্য দলগুলোর সঙ্গে কথা হচ্ছে।
জামাতের ওই নেতা বলেন, অন্তর্র্বতী সরকারে প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এমন সম্ভাবনা বিবেচনায় রেখে জোট গঠনের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংখ্যালঘু হিন্দুরা নিরাপত্তাহীন ও উগ্রপন্থী সন্ত্রাসবাদী সংগঠন এখন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে- এমন অপ্রপ্রচারনা দিয়ে গত শনিবার দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ বিষয়ক সেমিনারে বক্তারা এসব উস্কানিমূলক বক্তব্য তুলে ধরে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক : নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব শীর্ষক এই সেমিনারের আয়োজন করে দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্রাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ।
দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ভারতীয় সেনাবাহিন বাকি অংশ পড়ুন...












