মোজাফফর গ্রেফতারে শহীদ জিয়া হত্যার ‘রহস্য উন্মোচনের সুযোগ’
সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাড়ে চার দশক পর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের গ্রেফতারের ঘটনা রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ৪৫ বছর পর এই গ্রেফতারের মধ্যদিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত ও বিতর্কিত এই হত্যাকাণ্ডের পেছনের অমীমাংসিত রহস্য উন্মোচনের এক নতুন সুযোগ তৈরি হয়েছে।।
, ০৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৮ জুলাই, ২০২৬ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সামরিক কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সামরিক আদালতে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, যার মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত দুই মেজর, যাদের একজন মোজাফফর হোসেন।
আইন বিশেষজ্ঞদের মতে, মোজাফফরের বিচারে এখন নতুন করে সামরিক আদালতে অনুসন্ধানী কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠিত হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এ বিষয়ে বলেন, ‘নতুন করে কোর্ট অব ইনকোয়ারি খুঁজে বের করবে আগের তদন্তে ১৯৮১ সালের হত্যাকাণ্ডের সময় তার সম্বন্ধে কী সুপারিশ ছিল। সেই অনুযায়ী দুটি প্রধান অফেন্সে তার ট্রায়াল হবে–একটি পলাতক থাকার জন্য, অন্যটি প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার জন্য।’
হত্যাকাণ্ডটির নেপথ্য কারণ ও সার্বিক সত্য উদ্ঘাটনে জাতীয় বা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড থেকে শুরু করে সেদিনের অনেক ঘটনা আজও প্রশ্নের মুখে আটকে আছে।
ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আরও উল্লেখ করেন, ‘হত্যাকাণ্ডের পরিকল্পনা, বাস্তবায়ন এবং পরবর্তী ঘটনার সঠিক ব্যাখ্যা এখনও মেলেনি। জেনারেল মঞ্জুর গ্রেফতারের সময় পুলিশের কাছে হস্তান্তরের আকুতি জানিয়েছিলেন এবং বিশেষ কিছু বলতে চেয়েছিলেন। তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ বা অন্য কারো ভূমিকার পেছনে সুনির্দিষ্ট কোনো মোটিভ ছিল কি না, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মোজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ-জাতীয় চাঞ্চল্যকর ও অজানা তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।’
৪৫ বছর ধরে অন্তরালে থাকা এই সেনা কর্মকর্তার জবানবন্দি যদি স্বচ্ছভাবে নেয়া সম্ভব হয়, তবে তা শুধু একটি হত্যাকাণ্ডের বিচারই সম্পন্ন করবে না; বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আচ্ছন্ন অধ্যায়ের সঠিক তথ্য উন্মোচনেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বস্তাবন্দি অবস্থায় পড়ে ছিল শিশুর গলাকাটা মরদেহ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তরুণ উদ্যোক্তা তৈরিতে গভর্নরের বার্তা, ১০ জন পাবেন ২০ লাখ পর্যন্ত প্রণোদনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ পরীক্ষার্থী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমা মাত্রই দেশে জ্বালানি তেলের দাম কমিয়ে আনা হবে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনিরাই শাসন করবে ফিলিস্তিন: চীন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রে ইরানি কূটনীতির বাজিমাত, বেকায়দায় ড্রাম-নাহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিচারকদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












