দেশে সাক্ষরতার প্রকৃত হার নিয়ে প্রশ্ন
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী ২০০৯ সালে বাংলাদেশে সাক্ষরতার হার ছিল আনুমানিক ৫৬.৮ শতাংশ। আওয়ামী সরকারের সময় সাক্ষরতার এ হার বাড়াতে বাড়াতে ক্ষমতাচ্যুত হওয়ার আগের বছর দেখানো হয় ৭৬.৮ শতাংশ। পতনের পরের মাসে বর্তমান অন্তর্র্বতী সরকারের সময় ২০২৪ সালে তা দেখানো হয় ৭৭.৯ শতাংশ। চলতি বছরও একই হার দেখিয়েছে বর্তমান সরকার।
তবে বাস্তবে সাক্ষরতার এ হার অনেক কম এবং আওয়ামী আমলের তথ্য সঠিক নয় বলে দাবি করেছে শিক্ষা বিশেষজ্ঞরা। এমনকি এ হার ৫০ শতাংশের নিচে বলে দাবি করেছে খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বিধান বলেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪) অনুযায়ী দেশের সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। অর্থাৎ প্রায় ২২.১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর। এ জনগোষ্ঠী মূলত বিদ্যালয়বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।
সাক্ষরতার বর্তমান হার নিয়ে প্রশ্ন তুলে প্রাথমিক উপদেষ্টা বলেছে, স্টাডি না করে প্রকৃত সাক্ষরতার হার বলা যাবে না। এ বিষয়ে আমরা অ্যাসেসমেন্ট করছি। দেশের সাক্ষরতার হার নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা বলেছে, সম্প্রতি শিক্ষার্থী ঝরে পড়ার হার উদ্বেগজনক।
এর আগে গত জানুয়ারিতে চট্টগ্রামের এক অনুষ্ঠানে প্রাথমিক উপদেষ্টা জানিয়েছিলো, দেশের প্রকৃত সাক্ষরতার হার ৫০ শতাংশের নিচে। সে বলেছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, শিক্ষকদের মানোন্নয়ন হয়েছে কিন্তু সাক্ষরতার ক্ষেত্রে উন্নয়ন হয়নি। যেটা মূল লক্ষ্য, সেটা অর্জিত হয়নি। আমাদের এখনো কাগজপত্রে সাক্ষরতার হার মাত্র ৭৮ শতাংশ। এর মধ্যেও গলদ রয়ে গেছে।
সে বলেছে, পাঁচ বছর আগে সরকার যখন সাক্ষরতার হার ৭০ শতাংশ দেখিয়েছিল, তখন আমাদের পরিসংখ্যানে দেখা গেছে ৫২ শতাংশ। সঠিক তথ্যউপাত্ত বের না করতে পারলে সঠিক পরিকল্পনাও গ্রহণ করা যাবে না।
একই ধরনের মন্তব্য করে শিক্ষা বিশেষজ্ঞ ড. মনজুর আহমদ বলেন, বিগত সরকারের সময় এক বছরের সংখ্যার সঙ্গে যোগ করে পরের বছরের সাক্ষরতার হার দেখানো হতো। সাক্ষরতার কোনো পরীক্ষা করা হয়নি। প্রাথমিক শিক্ষা শেষ করার হারের সঙ্গে মিল রেখে এটা দেখানো হতো। বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। কারণ দেশে প্রাথমিক শিক্ষা শেষ করেও অনেকে লিখতে ও পড়তে পারে না।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ সরকার শিক্ষাকেন্দ্রিক কোনো কমিশন করেনি। রাজনৈতিক সরকারের ধারাই বহাল আছে। আগামীতে রাজনৈতিক সরকার এলেও শিক্ষার উন্নতি আশা করা দুরূহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












