বৃত্তি বিষয়ে যে সতর্কবার্তা দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে একটি প্রতারকচক্র ওটিপিসহ অন্যান্য তথ্য চাচ্ছে বলে অভিযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ অবস্থায় ট্রাস্টের পক্ষ থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।।।
, ০২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৭ জুলাই, ২০২৬ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গত ১৫ জুলাই এ সংক্রান্ত সতর্কতা জারি করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
বিজ্ঞপ্তি জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে প্রতারকচক্র ওটিপিসহ অন্যান্য তথ্য চাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় বর্ণিত ফোনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
এতে আরও জানানো হয়, ট্রাস্টের কোনো কর্মকর্তা বা কর্মচারী উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কোনো ধরনের ওটিপি জানার জন্য যোগাযোগ করেন না।
সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যাতে কোনো ওটিপি বা পাসওয়ার্ড এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো তথ্য অন্য কারও কাছে প্রদান/হস্তান্তর না করেন সে বিষয়ে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতেও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজারীবাগে জুতার কারখানায় ভয়াবহ আগুন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ৫০
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন হামলার জবাবে ছয় আরব দেশে হামলা চালাল ইরান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোজাফফর গ্রেফতারে শহীদ জিয়া হত্যার ‘রহস্য উন্মোচনের সুযোগ’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘাট সংকটে মানিকগঞ্জের নৌপথে দুর্ভোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীবাদে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কুয়েতে বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে আট জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজার থেকে তিন প্রতিষ্ঠানের ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)