পুঁজিবাজার ছাড়ছেন বিদেশি-প্রবাসীরা
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজার আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে, কিন্তু এই উত্থান তীব্র নয়। একদিকে মূল্যসূচক বাড়ছে, লেনদেনের গতিও কিছুটা চাঙা; তবু অন্যদিকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা একের পর এক বাজার ছাড়ছেন। আগস্ট মাসেই তাঁদের নামভিত্তিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৭৮১টি। এভাবে গত ২৩ মাসে বিদেশি বিও হিসাব কমেছে প্রায় ১২ হাজার।
সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, এই ধারা কোনো একক কারণের ফল নয়। টাকার অবমূল্যায়ন, ডলার-সংকটের কারণে লভ্যাংশের বিলম্ব, রাজনৈতিক অনিশ্চয়তা, বাজারে লাভের অভাব এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে পরিচালিত দ্বিতীয় বা ভুয়া বিও বন্ধ হয়ে যাওয়া, এসব মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন।
বিও হিসাব হলো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে বিনিয়োগকারীর খোলা অ্যাকাউন্ট। এর মাধ্যমেই তাঁরা লেনদেন করেন। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। বর্তমানে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৭২-এ। অর্থাৎ ২৩ মাসে কমেছে ১১ হাজার ৭৪০টি। দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। মূলত ২০২৩ সালের নভেম্বর থেকে তাঁরা ধারাবাহিকভাবে বাজার ছাড়তে শুরু করেন, যা চলতি বছরের ২০ মে পর্যন্ত অব্যাহত থাকে। এই সময়ের মধ্যে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমেছে ৯ হাজার ১৭৬টি। যদিও ২০ মে থেকে ২৬ জুন পর্যন্ত সাময়িকভাবে উল্টো প্রবণতা দেখা দেয়; বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর বিও হিসাব বেড়ে ৭৪টি হয়। তবে এর পর থেকে আবার তাঁদের বিও হিসাব কমতে শুরু করে, যা আগস্ট মাসেও অব্যাহত ছিল।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, মুদ্রার বিনিময় হার অস্থিতিশীল, টাকার মূল্যমান কমায় বিনিয়োগকারীদের লোকসান বাড়ার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়া ডলার-সংকটের কারণে লভ্যাংশ সময়মতো পৌঁছায় না। অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে রাজি হন না। মূলত এ তিন কারণেই বিদেশি ও প্রবাসীরা বাজার ছাড়ছেন।
বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আল-আমিন। তিনি বলেন, যারা এনআরবি বা বিদেশি কোটা দেখিয়ে দেশের ভেতর থেকে বিও করেছিলেন, সেগুলো বন্ধ হওয়ায় সংখ্যা কমেছে। আগে অনিয়ম ছিল, এখন শৃঙ্খলায় ফেরায় তার প্রভাব পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












