সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাবিত সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।
পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বা বাকি অংশ পড়ুন...
ব্রিটিশ আমলে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ছিলো ওয়ারি। পাকিস্তান আমলে তৈরি হয় ধানমন্ডি। এর আগে জায়গাটি পরিচিত ছিলো ‘ধানমন্ডাইয়ের মাঠ’ নামে।
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকার স্মৃতি-৩ বই থেকে জানা যায়, ধানমন্ডাইয়ের মাঠ ছিলো ধু ধু মাঠ। দেশভাগের পর সি অ্যান্ড বি অধিগ্রহণ করে ধানমন্ডাই মাঠের প্রায় ৫০০ একর জমি। ঐতিহাসিকদের মতে, ‘ধানমন্ডাই’ নাম থেকেই ধানমন্ডি নামটি এসেছে। ধানমন্ডাই মানে ধানের আড়ৎ। প্রবীণরা বলেন, একসময় এখানে ধানের ক্ষেতও ছিলো।
ধানমন্ডি ছয় নম্বর রোডের বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন হুসাইন জানান, “ষাটের দশকের শà§ বাকি অংশ পড়ুন...
রসায়নে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘টিডব্লিউএএস–আত্তা-উর-রহমান পুরস্কার’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস) তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের পুরস্কার ও ২০২৭ সালের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। পরিবেশের বিভিন্ন নমুনায় জৈব দূষক শনাক্তকরণের জন্য স্বল্প ব্যয়ে অনুৎসেচক তড়িৎ-রাসায়নিক সংবেদক উদ্ভাবনে গবেষণার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কাà বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে চালকদের লাইসেন্স দেওয়া, নিবন্ধন ফি কমানো এবং বিদ্যমান যানবাহনের নকশা পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার এর মধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এক বাকি অংশ পড়ুন...
ক্ববর যিয়ারত করার সুন্নতী তারতীব ও দোয়া মুবারক :
ক্ববরস্থানে যাওয়ার পর জুতা-সেন্ডেল খুলে ক্ববরবাসীর মুখ বরাবর দাঁড়িয়ে নি¤œলিখিত নিয়মে সালাম পাঠ করবে-
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا اَهْلَ الْقُبُوْرِ يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ وَنَحْنُ بِالْاَثَرِ وَاِنَّا اِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ.
অর্থ : হে ক্ববরবাসী! আপনাদের প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে ও আপনাদেরকে ক্ষমা করুন। আপনাদের অনুকরণে ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হবো।
অতঃপর পবিত্র মীলাদ শরীফ পাঠ করে, ছওয়াব রেসানী করে, মুনাজাত করতে হবে।
মৃত ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে দà§ বাকি অংশ পড়ুন...
বিশিষ্ট তাবেয়ী হযরত মাসরূক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَالَّذِىْ نَـفْسِىْ بِيَدِهٖ لَـقَدْ رَاَيْتُ مَشْيَخَةَ اَصْحَابِ سَيِّدِنَا مَوْلـٰـنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْاَكَابِرَ يَسْاَلُوْنَـهَا عَنِ الْفَرَائِضِ
অর্থ: “মহান আল্লাহ পাক উনার ক্বসম, যাঁর কুদরতী হাত মুবারক-এ আমার প্রাণ মুবারক! অবশ্যই আমি বড় বড় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে দেখেছি, উনারা মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনাকে ইল্মে ফারায়েয সম্পর্কে জিজ্ঞাসা করেছেন (এবং এ বিষয়ে সঠিক ইলিম ম বাকি অংশ পড়ুন...
সুওয়াল:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গইব সম্পর্কে বাতিল ফিরক্বার লোকেরা বিভিন্ন প্রকার চু-চেরা করে থাকে। নাউযুবিল্লাহ! এ বিষয়ে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দলীল সহকারে জাওয়াব প্রদান করলে ঈমান-আক্বীদা হিফাযতে সহায়ক হবে।
জাওয়াব:
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো অবশ্যই ইলমে গইব মুবারকের অধিকারী। এমনকি উনার যারা উম্মতের অন্তর্ভুক্ত অন্য সকল হযরত নবী-রসূল আলাইহিà বাকি অংশ পড়ুন...
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
অর্থ: আমি আসমান ও যমীন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে তা ক্রীড়াচ্ছলে অর্থাৎ খেলাধুলার উদ্দেশ্যে সৃষ্টি করিনি। (পবিত্র সূরা আম্বিয়া শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৬)
এবং পবিত্র হাদীছ শরীফ উনার বিখ্যাত ও বিশুদ্ধ কিতাব ‘মুস্তাদরাক লিল হাকিম শরীফ ’উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণ করে অনিয়ম, কারিগরি ত্রুটি ও দায়িত্বে অবহেলার বিষয় তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়à বাকি অংশ পড়ুন...












