নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য তিন জেলায় স্থানীয় তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করে। পার্বত্য অঞ্চলের ৪১টি খাত থেকে তারা এই চাঁদা তোলে। এ টাকায় তারা গড়ে তুলেছে বিশাল অস্ত্রের মজুত। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় বোঝা হলো আঞ্চলিক উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধার্য করা বার্ষিক চাঁদা। প্রশাসনের নজরদারির বাইরে এসব চাঁদা বাধ্যতামূলকভাবে দিতে হয়। উপজাতি সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস-সন্ বাকি অংশ পড়ুন...
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ :
মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক :
মাইয়্যিতকে ক্ববরে নামানোর সময় নি¤েœাক্ত পবিত্র দোয়া মুবারক পাঠ করতে হবে।
بِسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দ্বীন মুবারক উনার উপর সোপর্দ করছি।
পবিত্র দাফন করার মহাসম্মানিত ও মহাপবিত্র খাছ সুন্নতী তারতীব মুবারক ও দোয়া মুবারকসমূহ :
মাইয়্যিতকে ক্ববরে রাখার পর বাঁশ, চাটাই ইত্ বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
জেলার দশমিনা উপজেলায় ৩৩ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে কদু-করলা চাষে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা পাবেল হোসেন। কৃষিজমিতে বাঁশের খুঁটি আর তারের মাচায় ঝুলছে সারি সারি কদু ও করলা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেড়ে ওঠা এসব সবজি এখন কৃষক পাবেলের (৩৫) আয়ের উৎস।
মাত্র ১৪ হাজার টাকা উৎপাদন খরচে কদু, করলা ও শসা চাষ করে ইতোমধ্যে ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন তিনি। মৌসুমের বাকি সময়ে আরও ৪০ থেকে ৪৫ হাজার টাকার সবজি বিক্রির আশা করছেন এ তরুণ উদ্যোক্তা।
বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার ঠবাকি অংশ পড়ুন...
বাঁশের তৈরি মাচানে লতার ফাঁকে ঝুলছে
ঝিঙে। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকার একটি কৃষিজমি থেকে তোলা।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাত্র ১১ বছর বয়সে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় এক শিশু। অভিযোগ, গরম লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া, বাঁশের কঞ্চি দিয়ে মারধর, চোখে মরিচের গুঁড়া দেওয়া, এমনকি দিনের পর দিন বাথরুমে আটকে রেখে খাবার না দেওয়ার মতো অমানবিক নির্যাতন করা হয় তাকে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পায়ে পচন ধরার কথাও জানিয়েছে শিশুটি।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বীথি আক্তার এবং বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের বিরুদ্ধে আদালতে অঠবাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে এই মাছ লুটের চেষ্টার ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠিয়ে এ চেষ্টা ভ-ুল করে দেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একটি পক্ষ সরকারি পুকুরে ওয়াটার পাম্à বাকি অংশ পড়ুন...
চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য পরিচয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। তবে তাকে তুলে নেয়া ব্যক্তিরা প্রকৃত এসআরবি সদস্য নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাকে তুলে নেয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) অভিযোগের à বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
জেলায় পেঁপে চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন নওগাঁর কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় চুয়ারপুর গ্রামে সাড়ে তিন বিঘা জমিতে পেঁপে চাষ করে সব খরচ বাদ দিয়ে এক মৌসুমে প্রায় ২৩ লাখ টাকা আয় করার প্রত্যাশা করছেন তিনি। তার এ সাফল্য এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমজাদ হোসেন বলেন, এখন থেকে ১০ মাস আগে তিনি সাড়ে তিন বিঘা জমিতে ১ হাজার ২৫০টি পেঁপে গাছের চারা রোপণ করেন। জমি তৈরি, চারা ক্রয়, বাঁশের খুঁটি, জৈব সার, রাসায়নিক সার, মাকরনাশক ইত্যাদি বাবদ খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। সেপ্টেম্বর মাঠবাকি অংশ পড়ুন...
চলনকিলে কয়েক দশক আগেও বর্ষার পানি কমলে গ্রামীণ পানাশয়ের ধারে সারি সারি বাঁশ কিংবা পাটখড়ির নল পুঁতে মাছ ধরার দৃশ্য দেখলে মন ভরে যেত। মাঠ-খেত পেরিয়ে, নদী-খাল ঘুরে হেঁটে গেলে চোখে পড়তো মাছ শিকারের নির্ভরযোগ্য একটি পদ্ধতি নল বড়শি। কিন্তু সময় বদলে গেছে। আধুনিক জাল-ফাঁদ আর পানাশয় হারানোর ফলে চলনবিলে এখন আর আগের মতো দেখা মেলে না এই ঐতিহ্যের। হারিয়ে যাচ্ছে গ্রামীণ জীবনের পরিচিত এই উপকরণ।
একসময় বর্ষা কিংবা শরৎকাল জুড়ে স্থানীয় জেলেরা শুকনো পাটখড়ি বা চিকন বাঁশের কঞ্চিতে সুতা আর বড়শি বেঁধে পানাশয়ে গেঁথে রাখা হতো সারি সারি। বাড়তি খরচ লাঠবাকি অংশ পড়ুন...
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার কোপে জখম হয়ে বড় ভাই এমদাদ হোসেন রাসেল (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (০২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এই নিয়ে দৌলতপুর উপজেলায় গত তিন দিনে পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, যা স্থানীয় অধিবাসীদের মনে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের তাজপুর গ্রামের ডাব ব্যবসায়ী আহাদ আলীর দুই ছেলে রাসেল ও ইমরানে বাকি অংশ পড়ুন...
একদিন হযরত আবূ সাঈদ রহমতুল্লাহি আলাইহি ইমামুল মুত্তাক্বীন হযরত নিজামুদ্দীন বলখী রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, “আমি এসেছিলাম আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য। আপনার মত মহান ব্যক্তিত্বের ছোহবত ইখতিয়ার করা (সংসর্গে থাকা) একান্ত জরুরী মনে করছি।”
ইমামুল মুত্তাক্বীন হযরত নিজামুদ্দীন বলখী রহমতুল্লাহি আলাইহি উনার আবেদন মঞ্জুর করলেন। উনাকে স্বীয় ছোহবত দানের জন্য বাইয়াত করালেন।
পরের দিন ইমামুল মুত্তাক্বীন হযরত নিজামুদ্দীন বলখী রহমতুল্লাহি আলাইহি খানকা শরীফ উনার দায়িত্বে নিয়োজিত খাদিমকে বলে দিলেন, আজ থেকে আবূ সাঈদ উনার থাকার সà বাকি অংশ পড়ুন...












