মাচা পদ্ধতিতে কদু-করলা চাষে সফল উদ্যোক্তা পাবেল
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জেলার দশমিনা উপজেলায় ৩৩ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে কদু-করলা চাষে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা পাবেল হোসেন। কৃষিজমিতে বাঁশের খুঁটি আর তারের মাচায় ঝুলছে সারি সারি কদু ও করলা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেড়ে ওঠা এসব সবজি এখন কৃষক পাবেলের (৩৫) আয়ের উৎস।
মাত্র ১৪ হাজার টাকা উৎপাদন খরচে কদু, করলা ও শসা চাষ করে ইতোমধ্যে ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন তিনি। মৌসুমের বাকি সময়ে আরও ৪০ থেকে ৪৫ হাজার টাকার সবজি বিক্রির আশা করছেন এ তরুণ উদ্যোক্তা।
বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার অন্য তরুণদেরও কৃষিকাজে আগ্রহী করে তুলছেন পাবেল। স্বল্প খরচে তুলনামূলক বেশি ফলন ও বাজারে চাহিদা থাকায় তার এ উদ্যোগ স্থানীয় তরুণ কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩৩ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে কদু, করলা ও শসা চাষ করেছেন দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের বাসিন্দা পাবেল। এর মধ্যে মার্শাল সুপার জাতের কদু এবং টিয়া সুপার ও পার্লি প্লাস জাতের করলা রয়েছে। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যায় এবার ক্ষেতজুড়ে ভালো ফলন পেয়েছেন তিনি।
সরেজমিনে তার সবজিক্ষেতে গিয়ে দেখা যায়, বাঁশের খুঁটির ওপর তৈরি মাচায় ঝুলছে কদু ও করলা। ক্ষেত থেকে সংগ্রহ করা সবজি ককসেটে ভরে বাজারজাত করার প্রস্তুতি চলছে। প্রতিটি ককসেটে ১৪ থেকে ১৬টি কদু অথবা প্রায় ৮ থেকে ৯ কেজি করলা রাখা হচ্ছে। বর্তমানে প্রতিদিন তিন থেকে চার ককসেট সবজি বিক্রির জন্য পাঠাচ্ছেন পাবেল। জেলার বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ব্যবসায়ীরাও তার ক্ষেত থেকে সবজি কিনতে আসছেন।
পাবেল হোসেন বলেন, ‘৩৩ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে কদু, করলা ও শসা চাষ করেছি। ফলন আসা পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১৪ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেছি। আশা করছি, আরও ৪০ থেকে ৪৫ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব।’
বাজারদর সম্পর্কে তিনি বলেন, বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি করলা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করছেন। আকারভেদে প্রতিটি কদু ৩০, ৪০ ও ৫০ টাকায় বিক্রি হয়। আর প্রতি কেজি শসার দাম পাচ্ছেন ৩০ থেকে ৪৫ টাকা।
পাবেলের মতে, মাচা পদ্ধতিতে সবজি চাষের অন্যতম সুবিধা হলো গাছের পরিচর্যা ও ফল সংগ্রহ সহজ হয়। মাটি থেকে প্রায় পাঁচ ফুট উঁচুতে বাঁশের খুঁটি দিয়ে মাচা তৈরি করা হয়। পরে তার বা সুতলি দিয়ে তা শক্তভাবে বেঁধে দেওয়া হয়। একবার মাচা তৈরি করতে পারলে সেটি ব্যবহার করে পরবর্তী সময়ে তিন থেকে চার দফা কদু, করলা ও অন্যান্য সবজি চাষ করা সম্ভব। ফলে বারবার মাচা তৈরির খরচও সাশ্রয় হয়।
একই গ্রামের তরুণ উদ্যোক্তা আবু ইউসুফ বলেন, পাবেল ভাইকে দেখে আমিও সবজি চাষে উদ্যোক্তা হয়েছি। এখন আমার সবজিবাগানে মৌসুমি সবজি হচ্ছে। এতে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারেও সবজি বিক্রি করতে পারছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আগামীতে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না’
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আগামীতে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না’
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে -দিপু ভূঁইয়া
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ হাজারে সিম ভাড়া, ৩ দিনে ২ কোটি লেনদেন!
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












