১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মাত্র ১১ বছর বয়সে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় এক শিশু। অভিযোগ, গরম লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া, বাঁশের কঞ্চি দিয়ে মারধর, চোখে মরিচের গুঁড়া দেওয়া, এমনকি দিনের পর দিন বাথরুমে আটকে রেখে খাবার না দেওয়ার মতো অমানবিক নির্যাতন করা হয় তাকে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পায়ে পচন ধরার কথাও জানিয়েছে শিশুটি।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বীথি আক্তার এবং বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে শিশুটির ওপর চালানো নির্যাতনের বিস্তারিত বিবরণ। তদন্ত কর্মকর্তার ভাষ্য, মামলার ঘটনা সত্য।
শিশুটির নির্যাতনের বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। তদন্ত শেষে গত ৩১ আগস্ট চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া।
অভিযোগপত্রে বলা হয়েছে, বাসার ছোট শিশুকে দেখাশোনার জন্য গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শিশুটিকে। কিন্তু কাজে যোগ দেওয়ার কিছুদিন পর থেকেই বীথি আক্তার তার সঙ্গে নিষ্ঠুর আচরণ শুরু করেন বলে তদন্তে উঠে এসেছে। তার নির্দেশনা ও আচরণ অনুসরণ করে বাসার অন্য দুই গৃহকর্মীও শিশুটিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শিশুটিকে দিয়ে কাজ করানো হলেও ঠিকমতো খাবার দেওয়া হতো না। দিনের পর দিন বাথরুমে আটকে রাখা হতো তাকে। সেখান থেকে বের হতে চাইলে বাধা দেওয়া হতো। ক্ষুধা ও তৃষ্ণা মেটাতে বাথরুমের পানি এবং দাঁত মাজার পেস্ট খেয়ে থাকার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, অসুস্থতার কারণে শিশুটি কাজ করতে না পারলে বীথি আক্তার ও অন্য দুই গৃহকর্মী মিলে রান্নার লোহার খুন্তি চুলার আগুনে গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিতেন। বাঁশের কঞ্চি দিয়েও তাকে মারধর করা হতো।
গত ২১ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বীথি আক্তার। সেখানে তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে তিন থেকে চার দিন মারধর করার কথা স্বীকার করে। তবে তার জবানবন্দিতে শিশুটির জবানবন্দিতে উঠে আসা নির্যাতনের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘১৪-১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে শিল্প পরিচালনা করা কঠিন’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই -স্পিকার
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এপ্রিল-মার্চ অর্থবছর চালু করতে ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘রুট পারমিটের নামে ব্যানার বিক্রি চলছে’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ‘হাইকোর্ট দেখতে’ হয় ভুক্তভোগীদের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












