পুকুরে মাছ, পাড়ে সবজি চাষ- সমন্বিত চাষে সাফল্য
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
হোমনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমদ্দি গ্রাম। এখানকার বাসিন্দা ওয়ালি উল্লাহর বাড়ির দক্ষিণ পাশ দিয়ে সম্প্রতি তৈরি হয়েছে একটি নতুন গ্রামীণ সড়ক। এর পাশেই একটি ছিমছাম ছোট্ট পুকুর। পুকুরের পানিতে মাছ, আর পাড়জুড়ে সবুজের সমারোহ।
শখের বশেই বাড়ির দক্ষিণের ১৬ শতাংশের একখ- জমি কেটে এই পুকুর করেছেন ওয়ালি উল্লাহ। সেখানে কার্প, সরপুঁটি, তেলাপিয়া ও বাটা প্রজাতির প্রায় চার হাজার পোনা ছেড়েছেন। রুটিন করে প্রতিদিন সম্পূরক খাবার দেন। সযতেœ বেড়ে ওঠা মাছগুলো এখন প্রায় ৬ ইঞ্চি লম্বা হয়েছে। মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে এবং পুকুরের ঘনত্ব নিয়ন্ত্রণে রাখতে তিনি মাঝে মাঝেই কিছু মাছ ধরে নেন।
শুধু মাছ চাষেই থেমে থাকেননি, পুকুরপাড়ের খালি জায়গাকেও দারুণভাবে কাজে লাগিয়েছেন ওয়ালি উল্লাহ। পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে পুরো পাড়জুড়ে গড়ে তুলেছেন বিষমুক্ত সবজির বাগান। এছাড়া পাড়সংলগ্ন প্রায় এক বিঘার মতো জমিতেও তিনি কদু, চিচিঙ্গা, ঝিঙা সবজির বাগান গড়ে তুলেছেন। সেখানে বাঁশের মাচায় ডালপালা ছড়িয়েছে লাউগাছ, ঝুলছে কচি কচি কয়েকটি কদু। একটু দূরেই লকলকিয়ে বেড়ে উঠছে শিমের চারা। পাড়ের চারপাশে শোভা পাচ্ছে বেগুন, পুঁইশাক ও মিষ্টি কুমড়াসহ নানা পদের শাকসবজি। সবজির মাঝে মাঝে তিনি পেঁপে, আম ও কলার চারাও রোপণ করেছেন।
ওয়ালি উল্লাহ জানান, গত কয়েক বছর ধরেই তিনি এই সমন্বিত পদ্ধতিতে মাছ ও শাকসবজির চাষ করছেন এবং বেশ সাফল্যও পাচ্ছেন। এতে তার পরিবারের দৈনন্দিন আমিষ ও পুষ্টির চাহিদা যেমন সহজেই মিটে যাচ্ছে, তেমনি দৈনন্দিন বাজারের খরচও অনেকাংশে কমেছে।
নতুন সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারীদের নজর কাড়ছে ওয়ালি উল্লাহর এই সমন্বিত খামার। অল্প জমি কীভাবে সঠিক পরিকল্পনায় কাজে লাগানো যায়, তা প্রমাণ করেছেন তিনি। তার এই উদ্যোগ স্থানীয়দের জন্য এক দারুণ অনুকরণীয় দৃষ্টান্ত।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, একখ- জমিতে ওয়ালি উল্লাহর সমন্বিত চাষের উদ্যোগটি নিরাপদ খাদ্য ও সবজি উৎপাদনে অন্যদের উৎসাহিত করবে। আমাদের পক্ষ থেকে তাকে সব ধরনের কারিগরি সহায়তার পাশাপাশি হাইব্রিড জাতের সবজি চাষে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এছাড়া সরকারি কৃষক কার্ডের সুবিধা নিশ্চিত করে তার এই চাষাবাদকে আরও জোরদার করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক পাশে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












