পেঁপে চাষে সফল কৃষি উদ্যোক্তা নওগাঁর আমজাদ
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জেলায় পেঁপে চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন নওগাঁর কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় চুয়ারপুর গ্রামে সাড়ে তিন বিঘা জমিতে পেঁপে চাষ করে সব খরচ বাদ দিয়ে এক মৌসুমে প্রায় ২৩ লাখ টাকা আয় করার প্রত্যাশা করছেন তিনি। তার এ সাফল্য এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমজাদ হোসেন বলেন, এখন থেকে ১০ মাস আগে তিনি সাড়ে তিন বিঘা জমিতে ১ হাজার ২৫০টি পেঁপে গাছের চারা রোপণ করেন। জমি তৈরি, চারা ক্রয়, বাঁশের খুঁটি, জৈব সার, রাসায়নিক সার, মাকরনাশক ইত্যাদি বাবদ খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে গাছে গাছে পেঁপে ধরতে শুরু করেছে। কিছু পুরুষ গাছ এবং নানাভাবে নষ্ট হয়ে যাওয়া ৫০টি গাছ বাদ দিলে মোটামুটি ১ হাজার ২শ’ গাছে পুরোপুরি পেঁপে রয়েছে।
বাগানে সারি সারি গাছ। আর গাছে গাছে ধরে আছে কেবল পেঁপে আর পেঁপে। পেঁপেগুলো বেশ বড় আকারের। দেখলে যে কারো মন জুড়িয়ে যায়।
আমজাদ হোসেন আরও বলেন, প্রতিটি গাছ থেকে কমপক্ষে ২ মণ করে পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। সেই হিসেবে ১২শ’ গাছ থেকে ২ মণ হারে চলতি বছর ২৪শ’ মণ পেঁপে উৎপাদনের আশা করছেন তিনি। প্রতি মণ পেঁপে সর্বনিম্ন ১২শ’ টাকা দরে বিক্রি করছেন। সেই হিসেবে জমিতে উৎপাদিত পেঁপের সর্বমোট বিক্রি মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা। মোট খরচ ৫ লাখ টাকা বাদ দিলে নীট মুনাফা ২৩ লাখ টাকার ওপর।
বাগান থেকেই বিক্রি হচ্ছে এসব পেঁপে। আবার এলাকার লোকজন বাড়িতে খাওয়ার জন্য সরাসরি কিনে নিয়ে যান তার বাগান থেকে।
বাগান পেঁপে কিনতে আসা আজিজুল ইসলাম বলেন, পেঁপে গাছে এতো বেশি বেশি পেঁপে ধরা খুব একটা দেখেন নি। এই পেঁপে বাগান দেখে তাদের খুব ভালো লেগেছে। পেঁপেগুলো খেতেও মিষ্টি এবং সুস্বাদু। প্রতিদিন এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রচুর সংখ্যক মানুষ বাগান দেখতে এবং পেঁপে কিনতে আসেন। অনেকেই এমন একটি পেঁপে বাগান গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন এবং আমজাদ হোসেনের কাছে পরামর্শ কামনা করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক মনজুর রহমান বলেন, পেঁপে চাষ করে অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করেছেন নওগাঁর কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন। কৃষি বিভাগ থেকে এমন উদ্যোক্তাদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিতে সব সময় প্রস্তুত। তার এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে পেঁপে চাষে আগ্রহ বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)