এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, উদ্ধার অভিযানে পুলিশ
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য পরিচয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। তবে তাকে তুলে নেয়া ব্যক্তিরা প্রকৃত এসআরবি সদস্য নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাকে তুলে নেয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কালো পোশাক পরা ও মুখে মাস্ক লাগানো চার ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে দুজন দোকানের ভেতরে ঢুকে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। বাকি দুজন বাইরে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রের দাবি, এহসানকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় করে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজী বাজারে নেয়া হয়। পরে অন্য একটি অটোরিকশায় তাকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ এহসান পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার তেরিয়াকাটা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে। দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন তিনি।
এহসানের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন, এসআরবি পরিচয়ে যারা তার ভাইকে তুলে নিয়ে গেছেন, তারা প্রকৃত সদস্য নন। কারা এবং কী কারণে তাকে নিয়ে গেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা এহসানের দ্রুত সন্ধান চাই।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তারা এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দিতে পারেননি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দিন প্রকাশ রেজু (৪২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অনুসন্ধান চালাচ্ছে।
এ দিকে এসআরবি-৭, চট্টগ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় এসআরবির পরিচয় ব্যবহারকারীরা প্রকৃত সদস্য নন। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পদক্ষেপ’ নেবে পাকিস্তান, হুঁশিয়ারি সেনাবাহিনীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসীদের সন্তানদের মিলবে শিক্ষাবৃত্তি: আবেদন শুরু ২৫ অক্টোবর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে পাঁচ খাতে জোর সরকারের: তিতুমীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












