নিজস্ব প্রতিবেদক:
চাহিদা মেটাতে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রায় ১৩ লাখ টন খাদ্য আমদানি করেছে সরকার। এই ধারা চলতি অর্থবছরেও অব্যাহত রয়েছে। সরকারের মূলধনি যন্ত্রপাতি আমদানি নেতিবাচক ধারায় চলে গেলেও খাদ্যশস্য আমদানির ব্যয় বেড়েছে রেকর্ড পরিমাণ। এদিকে চলতি অর্থবছরে মূলত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ ধান উৎপাদনকারী প্রধান অঞ্চলগুলোতে পর পর চার দফায় ব্যাপক বৃষ্টি হওয়ায় এসব অঞ্চলের খাদ্যশস্য উৎপাদন হ্রাস পেয়েছে।
ফলে চাহিদা মেটাতে খাদ্যশস্য আমদানি করে চলেছে সরকার। সংকট সামাল দিতে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুদ বাড়ান বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দেশে প্রথমবারের মতো বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে গড়ে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্রমবর্ধমান খেলাপি ঋণের ভারে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যখন ধসের মুখে, ঠিক তখনই ভিন্ন এক বাস্তবতায় পরিচালিত হচ্ছে রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান বা এসওই-গুলো। সরকারি সাহায্যে বাঁচিয়ে রাখা এসব প্রতিষ্ঠান কার্যত ব্যর্থতা, অদক্ষতা ও অপচয়ের চক্রেই ঘুরপাক খাচ্ছে, যার ফলে বাড়ছে সরকারি ঋণ, এবং দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
অর্থবিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে আশঙ্কাজনক এ চিত্র: ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত, ১০১টি রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান (এসওই) ও স্বায়ত্তশাসিত সংস্থার ( বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগের ছোট কারখানা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়া পর্যন্ত দেশের চামড়া শিল্প এগিয়ে যাচ্ছে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে। তারা এই খাতে জোগাচ্ছেন নতুন শক্তি।
প্রযুক্তিগত দক্ষতা, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে তারা চামড়া শিল্পে নতুন যুগের সূচনা করছেন।
এক সময় এই শিল্পকে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হতো। ছিল কমপ্লায়েন্স সংকট। এখন তারা এই শিল্পকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছেন।
সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ট্যানার্স অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ২.৮ শতাংশ, যা আগাম সংকটের বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ, মূল্যস্ফীতি ও রক্ষণশীল বাণিজ্যনীতির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘিœত হচ্ছে, যার বড় প্রভাব পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির ওপর। আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ৩০তম বার্ষিক কাউন্সিলে এমন বিশ্লেষণ তুলে ধরা হয়।
রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বড় ধাক্কার মুখে। বিশ্বব্যাংকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি এবং আর্নস্ট অ্যান্ড ইয়ং পরিচালিত অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা সম্পদমান পর্যালোচনায় দেখা গেছে বাংলাদেশের ছয়টি শরিয়াহ-ভিত্তিক ব্যাংক চরম আর্থিক সংকটে রয়েছে। তাদের অনাদায়ী ঋণ (এনপিএল) আগের ঘোষিত তথ্যের চেয়ে চারগুণ বেশি।
এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় গত জানুয়ারিতে শুরু হওয়া এই পর্যালোচনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি খাতে ঋণ চাহিদা নেই। নতুন বিনিয়োগেও যাচ্ছে না বড় কোনো শিল্প গ্রুপ। বন্ধ রয়েছে বড় প্রকল্পের কাজ। প্রাতিষ্ঠানিক ব্যয় কমিয়ে কোনোভাবে ব্যবসা ধরে রাখছে ছোট-বড় শিল্পকারখানা।
এর প্রভাব পড়ছে ব্যাংক ঋণে। বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বেসরকারি খাতে ঋণ না দিতে পেরে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে ব্যবসা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসাবাণিজ্যে অনিশ্চয়তার পাশাপাশি নানা ইস্যুতে বিশ্বব্যাপী যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে বিনিয়োগ নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে দেশে। পরিস্থিতি সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একীভূতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক চিহ্নিত শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ৭৩ হাজার ৪২২ কোটি টাকা। এটি ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের প্রায় সাড়ে ১৭ শতাংশ। এছাড়া খেলাপি ঋণের বিপরীতে ৩টি ব্যাংকে ৪০ হাজার ১০৫ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি তথা প্রভিশন ঘাটতি এবং ৪টি ব্যাংকে ৪৪ হাজার ২৯৫ কোটি টাকা মূলধন ঘাটতিও রয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, একীভূতকরণের উদ্দেশে চিহ্নিত শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা বিশ্বে শিল্পায়নে মূলধনের জোগান আসে পুঁজিবাজার থেকে। যদিও বাংলাদেশে শিল্পায়নের মূলধন জোগানের প্রধান উৎস ব্যাংক খাত। এক্ষেত্রে পুঁজিবাজারের অবদান যৎসামান্য। এর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। ফলে দেশের শিল্প খাতে দীর্ঘ সময় ধরে পুঁজিবাজার থেকে কোনো অর্থায়ন আসছে না। বর্তমান অন্তর্র্বতী সরকারের সময়েও দেশের পুঁজিবাজারে কোনো আইপিও আসেনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নতুন ‘যাত্রীর তথ্য ব্যবস্থা’ পরিচালনার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানে ৩৪ শতাংশ শেয়ারধারী হচ্ছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহামুদি।
এই নতুন তথ্য ব্যবস্থাটি গড়ে তুলছে আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠান নিজেই এর কিছু কাজ দিয়েছে দুবাইভিত্তিক এক প্রতিষ্ঠানকে-যার সহ-মালিক হিসেবে রয়েছেন বাংলাদেশের আরব আমিরাত রাষ্ট্রদূত নিজেই।
সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় যাত্রী তথ্য সংগ্রহের নতুন পদà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লিফটকে পুনরায় মূলধনি যন্ত্রপাতির তালিকায় অন্তর্ভুক্ত এবং পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক-কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২১-২২ অর্থবছর পর্যন্ত লিফট মূলধনি যন্ত্রপাতি হিসেবে বিবেচিত হতো এবং এতে ন্যূনতম আমদানি শুল্ক ধার্য থাকত। কিন্তু ২০২২-২৩ অর্থবছর থেকে লিফটকে বাণিজ্যিক পণ্যের ক্যাটেগরিতে স্থানান্তর কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংকগুলোয় ২০২২ সালের জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৭৩ হাজার ৮২৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে তা বেড়ে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকায় দাঁড়ায়। সে হিসাবে এ সময়ের ব্যবধানে আমানত বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৮৮৮ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আড়াই বছরে বর্ধিত এ আমানতের ৮৭ শতাংশই ঋণ হিসেবে নিয়েছে সরকার। তবে সে অর্থ উৎপাদনশীল ও জনকল্যাণমূলক খাতে তেমন অবদান রাখতে পারেনি, বরং সরকারের ঋণের বোঝা আরো বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
দেশের পুঁজিবাজার উন্নত না হওয়ায় ব্যাংক থেকà§ বাকি অংশ পড়ুন...












