জুন ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪: বর্ধিত ব্যাংক আমানতের ৮৭% ঋণ হিসেবে নিয়েছে সরকার
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংকগুলোয় ২০২২ সালের জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৭৩ হাজার ৮২৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে তা বেড়ে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকায় দাঁড়ায়। সে হিসাবে এ সময়ের ব্যবধানে আমানত বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৮৮৮ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আড়াই বছরে বর্ধিত এ আমানতের ৮৭ শতাংশই ঋণ হিসেবে নিয়েছে সরকার। তবে সে অর্থ উৎপাদনশীল ও জনকল্যাণমূলক খাতে তেমন অবদান রাখতে পারেনি, বরং সরকারের ঋণের বোঝা আরো বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
দেশের পুঁজিবাজার উন্নত না হওয়ায় ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) এ নির্বাহী পরিচালক বলেন, ‘আদর্শ পরিস্থিতিতে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি ও ব্যাংক ব্যবস্থা থেকে স্বল্পমেয়াদি কিংবা চলতি মূলধন ঋণ আসার কথা। কিন্তু আমাদের এখানে পুঁজিবাজার উন্নত না হওয়ার কারণে সেখান থেকে খুব বেশি দীর্ঘমেয়াদি অর্থায়ন আসছে না। পাশাপাশি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোও তেমন ভূমিকা রাখতে পারছে না। ফলে বেসরকারি খাত ও সরকার উভয়ই ঋণের জন্য ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
সরকার প্রচুর ঋণ নেয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা ব্যাংক থেকে চাহিদামতো ঋণ পাচ্ছেন না। এ বিষয়ে মুস্তফা কে মুজেরী আরো বলেন, বর্তমানে বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে আছে, নতুন বিনিয়োগ হচ্ছে না। উৎপাদনও তেমন বাড়ছে না। ফলে বেসরকারি খাতের ঋণের চাহিদা কম। অর্থনীতিতে স্থবির অবস্থা চলছে, এটি সেটিরই প্রতিফলন। এ অবস্থায় ব্যাংকগুলো নিরাপদ বিনিয়োগ হিসেবে সরকারের ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ করছে। এতে একদিকে উচ্চ রিটার্ন পাওয়া যাচ্ছে, অন্যদিকে ঝুঁকিও নেই। কিন্তু ব্যাংকগুলোকে তো সরকারকে ঋণ দেয়ার জন্য সৃষ্টি করা হয়নি। বরং বেসরকারি খাতে ঋণ দেয়ার মাধ্যমে অর্থনীতি গতিশীল করাই ব্যাংকের দায়িত্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)