লিফটের ওপর বাড়তি শুল্ক-কর প্রত্যাহারের দাবি
নিজস্ব প্রতিবেদক:
লিফটকে পুনরায় মূলধনি যন্ত্রপাতির তালিকায় অন্তর্ভুক্ত এবং পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক-কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২১-২২ অর্থবছর পর্যন্ত লিফট মূলধনি যন্ত্রপাতি হিসেবে বিবেচিত হতো এবং এতে ন্যূনতম আমদানি শুল্ক ধার্য থাকত। কিন্তু ২০২২-২৩ অর্থবছর থেকে লিফটকে বাণিজ্যিক পণ্যের ক্যাটেগরিতে স্থানান্তর করায় শুল্ক-কর অনেক বেড়ে যায়। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও লিফটকে বাণিজ্যিক পণ্য হিসেবেই রাখা হয়েছে এবং নতুন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় মোট শুল্ক-কর দাঁড়িয়েছে ৪৩ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ২৫.৭৫ শতাংশ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজার দরের তুলনায় আমদানি পর্যায়ে অতিরিক্ত মূল্যায়নের কারণে শুল্ক-কর বেড়ে গেছে। তারা বলেন, লিফটের যন্ত্রাংশের ৬৫ শতাংশ লোহা ও স্টিল, ২৫ শতাংশ কংক্রিট এবং ১০ শতাংশ ইলেকট্রনিক উপাদান দিয়ে তৈরি হলেও, বিগত সময়ে লিফটের মূল্য কেজি প্রতি ৩ ডলারে নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবসম্মত নয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, অতিরিক্ত শুল্ক-কর লিফটের দাম বাড়াবে, ফলে আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে এই খাতের ব্যবসায়ী ও হাজারো কর্মী ক্ষতির মুখে পড়বেন। তিনি বলেন, বাজেট অনুমোদনের আগেই লিফটের ওপর আরোপিত বাড়তি শুল্ক-কর প্রত্যাহার এবং একে আগের মতো মূলধনি যন্ত্রপাতি হিসেবে ঘোষণা করা উচিত।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …