চামড়া শিল্প এগিয়ে যাচ্ছে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগের ছোট কারখানা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়া পর্যন্ত দেশের চামড়া শিল্প এগিয়ে যাচ্ছে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে। তারা এই খাতে জোগাচ্ছেন নতুন শক্তি।
প্রযুক্তিগত দক্ষতা, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে তারা চামড়া শিল্পে নতুন যুগের সূচনা করছেন।
এক সময় এই শিল্পকে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হতো। ছিল কমপ্লায়েন্স সংকট। এখন তারা এই শিল্পকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছেন।
সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নবম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে সেই চিত্রই চোখে পড়ল।
থ্রি টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাসনিম আলম শাহীন।
এই শিল্পে প্রায় দুই দশক ধরে কাজ করছেন তিনি। চেয়েছিলেন চামড়া প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে। কিন্তু, পারিবারিক দায়বদ্ধতা তাকে ব্যবসার দিকে ঠেলে দেয়।
২০০৭ সালে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠা করেন থ্রি টেক।
নোভার্টিস থেকে আসা জ্যাকেটের অর্ডার তার সাফল্য এনে দেয়। এরপর কাজ করেন বাটার সঙ্গে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩৫ জন কাজ করছেন। করোনার আগে বছরে রপ্তানি হতো দুই কোটি টাকার পণ্য।
লকডাউনের কারণে ব্যবসা কমে যাওয়ার কথা উল্লেখ করে তাসনিম আলম শাহীন বলেন, তবে সঠিক নীতি ও মানের মাধ্যমে বাংলাদেশের চামড়া পণ্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করতে পারে।
লেদার টেকনোলজিতে পড়ালেখা করা গোলাম মুরসালিন কোলাজেন বাংলাদেশের ম্যানেজিং পার্টনার।
এই বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভের পর মুরসালিন চীনা প্রতিষ্ঠান রিলায়েন্সে চাকরি শুরু করেন। পরে তিনি একটি চীনা বায়িং হাউজে যোগ দেন।
২০১৭ সালে রপ্তানির জন্য চামড়া প্রক্রিয়াজাতকরণের ব্যবসা শুরু করেন তিনি। সেসব দিনের স্মৃতিচারণ করে তিনি ডেইলি স্টারকে বলেন, আমার মূলধন ছিল আমার জ্ঞান ও শ্রম।
কোলাজেন বাংলাদেশে এখন চারজন পার্টনার আছে। তারা সবাই লেদার টেকনোলজি নিয়ে পড়ালেখা করেছেন। এই প্রতিষ্ঠানের পণ্য দেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রির পাশাপাশি পোল্যান্ডেও রপ্তানি হয়।
২০২৩ সালে তারা বিদেশি ক্রেতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়াজাত পণ্য তৈরি করছেন। গোলাম মুরসালিন মনে করেন, মূল্য সংযোজনই ভবিষ্যৎ।
তবে সংকটও আছে সঙ্গে- কাঁচা চামড়ার পচনশীলতা, দামের প্রতিযোগিতা ও রাসায়নিক পণ্য আমদানির কারণে উৎপাদন খরচ বেড়ে যায়।
তার ভাষ্য, আমদানি করা পণ্যের দাম বেড়ে যাওয়া ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অভাবের কারণে পাকিস্তানসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে উঠেছে।
বিটিএ’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান চামড়াশিল্পে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আশাবাদী।
তিনি বলেন, তরুণরা সুশিক্ষিত ও উদ্ভাবনী। তারা গুণমান, বৈশ্বিক প্রবণতা ও বাজারের চাহিদা বোঝেন। আমরা তাদের প্রবৃদ্ধি এগিয়ে নিয়ে যেতে চাই। তারা ভবিষ্যতে এই খাতের নেতৃত্ব দেবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












