ফরেনসিক অডিটে উঠে এল ৬ ইসলামি ব্যাংকের লুকানো মন্দ ঋণের তথ্য
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি এবং আর্নস্ট অ্যান্ড ইয়ং পরিচালিত অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা সম্পদমান পর্যালোচনায় দেখা গেছে বাংলাদেশের ছয়টি শরিয়াহ-ভিত্তিক ব্যাংক চরম আর্থিক সংকটে রয়েছে। তাদের অনাদায়ী ঋণ (এনপিএল) আগের ঘোষিত তথ্যের চেয়ে চারগুণ বেশি।
এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় গত জানুয়ারিতে শুরু হওয়া এই পর্যালোচনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যাংক দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রক সংস্থার কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে।
ফরেনসিক অডিটে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে যে চিত্র পাওয়া গেছে, তা বাংলাদেশ ব্যাংকের সরকারি রেকর্ডের তুলনায় একেবারেই ভিন্ন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ছয়টি ব্যাংকের সম্মিলিত অনাদায়ি ঋণ (এনপিএল) ৩৫ হাজার ৪৪ কোটি টাকা বলা হলেও, আন্তর্জাতিক অডিটরদের মূল্যায়নে সেই অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯৫ কোটি টাকায়।
এই ব্যবধান তিনটি ব্যাংকের ক্ষেত্রে আরও স্পষ্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনাদায়ি ঋণের হার তাদের ঘোষিত ২১.৪৮ শতাংশের বদলে ৯৬.৩৭ শতাংশ পাওয়া গেছে। ইউনিয়ন ব্যাংকের হার ৪৪ শতাংশের স্থলে ৯৭.৮০ শতাংশ, আর গ্লোবাল ইসলামী ব্যাংকের হার ২৭ শতাংশ থেকে বেড়ে ৯৫ শতাংশে পৌঁছেছে।
ফরেনসিক পর্যালোচনায় মূলধন ঘাটতির গুরুতর চিত্রও উঠে এসেছে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি ব্যাংকের সম্মিলিত প্রভিশন (সঞ্চিতি) ঘাটতি পৌঁছেছে ১ লাখ ১৫ হাজার ৬৭২ কোটি টাকা।
এমন উদ্বেগজনক তথ্য প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপ নিয়েছে। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রণীত 'ব্যাংক রেজ্যুলুশন অর্ডিন্যান্স ২০২৫'-এর অধীনে, সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা অবসায়নে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা সম্প্রসারিত হয়েছে। এই আইনের আওতায় ছয়টির মধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত (মার্জার) করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে বিদেশি বিনিয়োগ থাকার কারণে আইসিবি ইসলামী ব্যাংককে মার্জারের পরিকল্পনার বাইরে রাখা হয়েছে।
একিউআর প্রতিবেদন অনুসারে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি ব্যাংক আমানত ১ লাখ ৬০ হাজার ৩০ কোটি টাকার বিপরীতে ১ লাখ ৯৩ হাজার ৫৩৭ কোটি টাকার বিনিয়োগ বা ঋণ রেখেছিল। এই পরিসংখ্যান ব্যাংকগুলোর ব্যালান্স শিটে গুরুতর চাপের ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেন, 'আগের সরকার আমলে এসব ব্যাংক বছরের পর বছর কেন্দ্রীয় ব্যাংককে ভুয়া ও মনগড়া তথ্য দিয়েছে।'
ইসলামী ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশে একিউআর ছিল অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপÍমন্তব্য করেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। তিনি বলেন, 'এতে বোঝা যাবে ব্যাংকগুলো স্বাধীনভাবে টিকে থাকতে পারবে কি না, নাকি সরকারকে পুঁজি সহায়তা দিয়ে সাময়িকভাবে দায়িত্ব নিয়ে পরে সেগুলোকে বেসরকারি মালিকানা বা অন্য বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করতে হবে।'
তিনি ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে কঠোরভাবে ঋণ আদায় এবং ভবিষ্যৎ সংকট ঠেকাতে আরও শক্তিশালী তদারকি ব্যবস্থার ওপর জোর দেন। 'এ ধরনের অনিয়ম ভবিষ্যতে রোধে কঠোর নজরদারি প্রয়োজন,' বলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












