রাজনৈতিক অস্থিরতা ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা
সরকারি খাতে ঋণ চাহিদা নেই। নতুন বিনিয়োগেও যাচ্ছে না বড় কোনো শিল্প গ্রুপ। বন্ধ রয়েছে বড় প্রকল্পের কাজ। প্রাতিষ্ঠানিক ব্যয় কমিয়ে কোনোভাবে ব্যবসা ধরে রাখছে ছোট-বড় শিল্পকারখানা।
এর প্রভাব পড়ছে ব্যাংক ঋণে। বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বেসরকারি খাতে ঋণ না দিতে পেরে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে ব্যবসা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসাবাণিজ্যে অনিশ্চয়তার পাশাপাশি নানা ইস্যুতে বিশ্বব্যাপী যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে বিনিয়োগ নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে দেশে। পরিস্থিতি সামাল দিতে সরকারি বন্ডে বিনিয়োগকেই নিরাপদ মনে করছে তফসিলি ব্যাংকগুলো।
বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, গত এক বছরে ট্রেজারি বন্ড ও বিলে ব্যাংকগুলোর বিনিয়োগ প্রায় ৩২ শতাংশ বেড়েছে। আর এই বন্ডে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জানান, ব্যাংকে তারল্য থাকলেও বেসরকারি খাত থেকে বড় ধরনের কোনো প্রকল্প ঋণের চাহিদা দেখা যাচ্ছে না। এ কারণে অনেক ব্যাংক ছোট ছোট ভোগ্যঋণ কার্যক্রম সম্প্রসারণ করছে।
তবে ব্যাংকগুলোকে যেহেতু আমানতকারীদের ঋণের সুদ দিতে হয়, সে কারণে তারল্যের একটি উল্লেখযোগ্য অংশ যাচ্ছে সরকারি ট্রেজারি বন্ড ও বিলে। বেসরকারি খাতের মতো এই ঋণে ঝুঁকি কম, খেলাপির আশঙ্কা নেই, সুদের হারও ১১ শতাংশের কাছাকাছি।
সরকারি ট্রেজারি বিল ও বন্ডে ব্যাংকগুলোর বিনিয়োগ নিরাপদ মনে করা হলেও এটি অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি বন্ডে বিনিয়োগের ফলে বেসরকারি খাত ঋণ পাচ্ছে না, এমনটি নয়; প্রকৃত তথ্য হচ্ছে- বেসরকারি খাত ঋণ নিচ্ছে না। কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসাবাণিজ্যে মন্দা, নানা কারণে বেসরকারি খাত নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
এটি অর্থনীতির জন্য বিপদের।
সংশ্লিষ্টরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বেসরকারি খাতের উদ্যোক্তারা নতুন কোনো বিনিয়োগে যাচ্ছেন না। ব্যবসা সম্প্রসারণেও কোনো উদ্যোগ চোখে পড়ছে না; বরং রড-সিমেন্টসহ অনেক খাতের শিল্পকারখানা ব্যয় হ্রাস করে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। এসব কারণে ব্যাংকগুলোতেও বড় ঋণের চাহিদা নেই।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সামগ্রিক আমদানি গত বছরের তুলনায় কিছুটা বাড়লেও মূলধনি যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারিজ আমদানির এলসি খোলা ও এলসি নিশ্চিতকরণ উভয় খাতে নেতিবাচক অবস্থা বিরাজ করছে। এ থেকে বোঝা যায়, বিনিয়োগের পরিবেশ নেই।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …