মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

একীভূতকরণে চিহ্নিত ৫ ব্যাংকের খেলাপি ঋণ ৭৩ হাজার ৪২২ কোটি টাকা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, সকাল ৫:৫৮

নিজস্ব প্রতিবেদক:
একীভূতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক চিহ্নিত শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ৭৩ হাজার ৪২২ কোটি টাকা। এটি ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের প্রায় সাড়ে ১৭ শতাংশ। এছাড়া খেলাপি ঋণের বিপরীতে ৩টি ব্যাংকে ৪০ হাজার ১০৫ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি তথা প্রভিশন ঘাটতি এবং ৪টি ব্যাংকে ৪৪ হাজার ২৯৫ কোটি টাকা মূলধন ঘাটতিও রয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, একীভূতকরণের উদ্দেশে চিহ্নিত শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। আগামী অক্টোবর নাগাদ এ পাঁচ ব্যাংকের সমস্বয়ে গঠিত হবে বড় আকারের একটি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক।
সূত্র মতে, চলতি পঞ্জিকা বছরের গত মার্চ শেষে আলোচ্য পাঁচ ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে ইউনিয়ন ব্যাংকে। গত মার্চ শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার ৩০৩ কোটি টাকা। ব্যাংকটিতে খেলাপি ঋণের হার মোট বিতরণকৃত ঋণের ৮৯.৮১ শতাংশ।
অবশিষ্ট ব্যাংকগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২২ হাজার ৬৪৬ কোটি টাকা (খেলাপি ঋণের হার ৩৬.৬৩ শতাংশ);
সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৪ হাজার ৩৫৯ কোটি ৭২ লাখ টাকা (খেলাপি ঋণের হার ৩৭.৫৮ শতাংশ); গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭ হাজার ৯৪২ কোটি টাকা (খেলাপি ঋণের হার ৫৪.৩৬ শতাংশ) এবং এক্সিম ব্যাংকে ৩ হাজার ১৭১ কোটি ৭৬ লাখ টাকা (৬ শতাংশ) খেলাপি ঋণ রয়েছে।
একই সময়ে (মার্চ ২০২৫) খেলাপি ঋণের বিপরীতে চিহ্নিত পাঁচটি ব্যাংকের মধ্যে তিনটিতে মোট প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৪০ হাজার ১০৫ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৫ হাজার ২৭০ কোটি ৭৫ লাখ টাকা; ইউনিয়ন ব্যাংকে ১৪ হাজার ২৬৩ কোটি ৮৪ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ১০ হাজার ৫৭০ কোটি ৭০ লাখ টাকা প্রভিশন ঘাটতি রয়েছে।
প্রসঙ্গত: বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, সাধারণ ক্যাটাগরির ঋণের বিপরীতে ০.৫ থেকে ৫ শতাংশ, নিম্নমানের খেলাপি ঋণের বিপরীতে ২০ শতাংশ এবং সন্দেহজনক খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয় ৫০ শতাংশ। এ ছাড়া প্রতিটি মন্দ বা কু-ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখা বাধ্যতামূলক।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রভিশন ঘাটতি চাপ ব্যাংকগুলোতে তরল অর্থের ঘাটতি তৈরি করছে। এতে করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া এবং নতুন ঋণ প্রদানের সক্ষমতা- দুই দিকেই প্রভাব পড়ছে।
প্রাপ্ত তথ্য মতে, ব্যাংকগুলোতে বড় অঙ্কের মূলধন ঘাটতিও রয়েছে। গত ২০২৪ সালের ডিসেম্বর শেষে পাঁচ ব্যাংকের মধ্যে চারটি ব্যাংকে মোট মূলধন ঘাটতির পরিমাণ ছিল ৪৪ হাজার ২৯৫ কোটি টাকা। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকে ১৫ হাজার ৬৯০ কোটি টাকা; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৩ হাজার ৯৯১ কোটি টাকা; সোশ্যাল ইসলামী ব্যাংকে ১১ হাজার ৭০৯ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে ২ হাজার ৯০৫ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, প্রতিটি ব্যাংককে তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকা (এর মধ্যে যেটি বেশি) মূলধন সংরক্ষণ করতে হবে। কোনো ব্যাংক এ শর্ত মানতে ব্যর্থ হলে, সেটি মূলধন ঘাটতিতে রয়েছে বলে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চিহ্নিত ব্যাংকগুলো একীভূত হলেও ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যাংকগুলোর হিসাবধারীরা আগের মতোই তাদের নিজ নিজ হিসাব চালিয়ে যেতে পারবেন। ব্যাংকগুলোর স্পন্সর পরিচালক, বর্তমান পরিচালনা পর্ষদ ও সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতিতে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অন্যদিকে ব্যাংকগুলো একীভূত হলেও ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যাংকগুলোর হিসাবধারীরা আগের মতোই তাদের নিজ নিজ হিসাব চালিয়ে যেতে পারবেন বলে সূত্র জানায়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৫ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৮ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৮ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৮ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৮ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৮ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৮ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৮ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৯ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৯ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৯ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৯ ঘণ্টা আগে