শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
‘শ্বেত হস্তি’ রিক্ত করছে বাংলাদেশকে:

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঋণ ৬.৪ লাখ কোটি টাকায়

Admin প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, সকাল ৬:৫১

নিজস্ব প্রতিবেদক:
ক্রমবর্ধমান খেলাপি ঋণের ভারে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যখন ধসের মুখে, ঠিক তখনই ভিন্ন এক বাস্তবতায় পরিচালিত হচ্ছে রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান বা এসওই-গুলো। সরকারি সাহায্যে বাঁচিয়ে রাখা এসব প্রতিষ্ঠান কার্যত ব্যর্থতা, অদক্ষতা ও অপচয়ের চক্রেই ঘুরপাক খাচ্ছে, যার ফলে বাড়ছে সরকারি ঋণ, এবং দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
অর্থবিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে আশঙ্কাজনক এ চিত্র: ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত, ১০১টি রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান (এসওই) ও স্বায়ত্তশাসিত সংস্থার (এবি) মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। এটি সরকারের ওপর তৈরি হওয়া গুরুতর আর্থিক চাপকেই তুলে ধরে।
এরমধ্যে ৪২টি প্রতিষ্ঠানই মূলত বিদ্যুৎ ও জ্বালানি, চিনি ও সার খাতের- যেগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান সরকার ও প্রাতিষ্ঠানিক ঋণদাতাদের থেকে নেওয়া তাদের ঋণ আর ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই। এরমধ্যে ২০টি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের ঋণের কোনো না কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছে।
এই প্রতিষ্ঠানের মধ্যে ৪২টি- মূলত বিদ্যুৎ, জ্বালানি, সার ও চিনি খাতের প্রতিষ্ঠানগুলো- উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এদের আর্থিক সক্ষমতা এতটাই দুর্বল যে সরকার বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণ ফেরত দেওয়ার সামর্থ্য নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। এর মধ্যে ২০টি প্রতিষ্ঠান ইতোমধ্যেই তাদের ঋণের কোনো না কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছে।
অথচ এসব প্রতিষ্ঠান নতুন কোনো উদ্যোগ নয়; অনেকেই কয়েক দশক পুরোনো রাষ্ট্রায়ত্ত বৃহৎ প্রতিষ্ঠান, যেগুলোর বেশিরভাগই ধারাবাহিকভাবে লোকসান করছে, আর কিছু সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সৃষ্ট এই সংকটের মূল কারণ হলো- দীর্ঘমেয়াদি অদক্ষতা, উচ্চ পরিচালন ব্যয়, দায়িত্বের ওভারল্যাপ এবং জবাবদিহিতার মারাত্মক ঘাটতির এক বিষাক্ত সমন্বয়। বিশেষজ্ঞদের মতে, এই ধারা অনেক রাষ্ট্রায়ত্ত উদ্যোগকে 'শ্বেত হস্তিতে' পরিণত করেছে। যারা রাষ্ট্রীয় সম্পদের অপচয় করছে, কিন্তু বিনিময়ে কোনও বাস্তব ফল দিচ্ছে না।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মোট ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি টাকা ঋণের একটি বড় অংশ- ২ লাখ ৭০ হাজার ২৬৭ কোটি টাকা- সাবসিডিয়ারি লোক এগ্রিমেন্ট (এসএলএ) এবং লোন এগ্রিমেন্ট (এলএ)-র আওতায় সরাসরি সরকার থেকেই দেওয়া হয়েছে। সরকার বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের থেকে যে বাজেট সহায়তা নেয়Í সাধারণত সেখান থেকেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এসএলএ এবং এলএ- এর আওতায় ঋণ দিয়ে থাকে।
অর্থবিভাগ সুস্পষ্টভাবে বলছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি এসব ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে এর জন্য সরকারের আর্থিক ঝুঁকি তৈরি হবে।
আরও উদ্বেগের বিষয় হলো, এই মোট ঋণের ৫৪ শতাংশ - অর্থাৎ ৩ লাখ ৪৫ হাজার ৪৮২ কোটি- দীর্ঘমেয়াদি দায় হিসেবে চিহ্নিত, যা সরকারের জন্য গুরুতর আর্থিক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে।
এছাড়া, ২৪টি প্রতিষ্ঠানের ১৮ হাজার ৫৯১ কোটি টাকার আনুষঙ্গিক দায় (কন্টিনজেন্ট লায়াবিলিটি) রয়েছে। এগুলো এমন ঋণ, যা প্রতিষ্ঠানগুলো সরাসরি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, কিন্তু তার গ্যারান্টার সরকার। প্রতিষ্ঠানগুলো এই ঋণ পরিশোধ করতে না পারলে সরকারকেই তা পরিশোধ করতে হবে।
সিপিডি'র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এসব প্রতিষ্ঠানের পারফরম্যান্স খারাপ হওয়া সত্তে¦ও- বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা সরকার কোনো স্ট্যান্ডার্ড মেকানিজম নেয়নি। স্ট্যান্ডার্ড মেকানিজম হচ্ছে- হয় দক্ষতার সাথে পরিচালনা করা, নতুবা বন্ধ করে দেওয়া। উল্টো ঋণের নামে এসব প্রতিষ্ঠানে মূলধন জোগান দিয়ে অদক্ষ ও অলাভজনক অবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২১ ঘণ্টা আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২১ ঘণ্টা আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২১ ঘণ্টা আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২১ ঘণ্টা আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২১ ঘণ্টা আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২১ ঘণ্টা আগে